নিখোঁজের ৭ দিন পর চুয়াডাঙ্গায় খালে ভেসে উঠলো যুবকের মরদেহ

চুয়াডাঙ্গা প্রতিনিধি

দেশজুড়ে

2026-02-14T15:54:32+06:00
2026-02-14T15:54:32+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
নিখোঁজের ৭ দিন পর চুয়াডাঙ্গায় খালে ভেসে উঠলো যুবকের মরদেহ
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৫৪ পিএম 
নিখোঁজের ৭ দিন পর চুয়াডাঙ্গায় খালে ভেসে উঠলো যুবকের মরদেহ
চুয়াডাঙ্গার জীবননগরে নিখোঁজের সাত দিন পর কালা খালের কচুরিপানায় থেকে ভাসমান অবস্থায় শিমুল (৪০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত শিমুল কলা গ্রামের পার্শ্ববর্তী ধোপাখালী গ্রামের খলিলুর রহমানের ছেলে।

জীবননগর থানা পুলিশ ও শিমুলের পারিবারিক সূত্রে জানা গেছে, সপ্তাহখানেক আগে শিমুল বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। সর্বশেষ শনিবার কালা খালের কচুরিপানার মধ্যে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধারের পর সেটি শিমুলের বলে শনাক্ত করে তার পরিবার। মরদেহটি ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


জীবননগর থানার ওসি সোলায়মান শেখ সাংবাদিকদের জানান, সুরতহাল রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এখন থানাতে একটি ইউডি (অপমৃত্যু) মামলা রুজু করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জ/দি





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]