গাইবান্ধায় আইনজীবীর সহকারীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা

গাইবান্ধা প্রতিনিধি

অপরাধ

2026-02-14T15:47:30+06:00
2026-02-14T15:47:30+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
অপরাধ
গাইবান্ধায় আইনজীবীর সহকারীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৪৭ পিএম 
গাইবান্ধায় আইনজীবীর সহকারীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা
গাইবান্ধায় অমিতাভ চন্দ্র ওরফে সুজন মহুরী (৩৮) নামে এক আইনজীবীর সহকারীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের খামার বল্লমঝাড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত অমিতাভ চন্দ্র সুজন ওই গ্রামের সূর্য নিরঞ্জন চন্দ্র রায়ের ছেলে। তিনি গাইবান্ধা জেলা জজ আদালতে আইনজীবীর সহকারী (মহুরী) হিসেবে কর্মরত ছিলেন।

বল্লমঝাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার রহমান জানান, রাতে সুজন নিজ বাড়ির উঠানে অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত বাড়ির গেট খুলে ভেতরে প্রবেশ করে পিছন থেকে অতর্কিতভাবে তার মাথায় এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। আর্তচিৎকার শুনে স্বজনরা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।


নিহতের ভাই সুধান চন্দ্র রায় জানান, গত তিন-চার বছর ধরে স্থানীয় নরেশ চন্দ্র নামের এক ব্যক্তির সঙ্গে তার বিরোধ চলছিল। পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়ে থাকতে পারে বলে তিনি দাবি করেন।

গাইবান্ধা সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ববিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে পুলিশ। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

জ/উ





Advertisement
Loading...
Loading...
অপরাধ - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]