গাজীপুরে সাড়ে ১৮ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য মোতায়েন

অনলাইন ডেস্ক

দেশজুড়ে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ ও অবাধ করতে গাজীপুরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। জেলাজুড়ে পুলিশ, সেনাবাহিনী, আনসার ও বিজিবিসহ বিভিন্ন বাহিনীর প্রায় ১৮ হাজার ৫০০ সদস্য মোতায়েন করা হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন ভোটকেন্দ্রে ব্যালট পেপার ও নির্বাচনী সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও নিজ নিজ দায়িত্বপূর্ণ অবস্থানে অবস্থান নিয়েছেন।

2026-02-11T17:20:25+06:00
2026-02-11T17:20:25+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
গাজীপুরে সাড়ে ১৮ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য মোতায়েন
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:২০ পিএম 
গাজীপুরে সাড়ে ১৮ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য মোতায়েন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ ও অবাধ করতে গাজীপুরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। জেলাজুড়ে পুলিশ, সেনাবাহিনী, আনসার ও বিজিবিসহ বিভিন্ন বাহিনীর প্রায় ১৮ হাজার ৫০০ সদস্য মোতায়েন করা হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন ভোটকেন্দ্রে ব্যালট পেপার ও নির্বাচনী সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও নিজ নিজ দায়িত্বপূর্ণ অবস্থানে অবস্থান নিয়েছেন।

আজ বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গাজীপুরের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন।

তিনি জানান, গাজীপুরে পোস্টাল ব্যালট কেন্দ্রসহ মোট ৯৪০টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। এর মধ্যে ৯৩৫টি কেন্দ্র সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। নিরাপত্তার স্বার্থে প্রতিটি কেন্দ্র পর্যবেক্ষণে রাখা হবে। সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সরাসরি সিসিটিভির মাধ্যমে ভোটগ্রহণ কার্যক্রম মনিটর করা হবে।

রিটার্নিং কর্মকর্তা বলেন, ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে লক্ষ্যেই সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কেন্দ্রের ভেতরে ও বাইরে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।

নির্বাচনী শৃঙ্খলা রক্ষা ও তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য জেলার বিভিন্ন এলাকায় ৩৮টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। প্রতিটি মোবাইল কোর্টের দায়িত্বে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছেন। এসব টিম নিয়মিত টহল, চেকপোস্ট ও পরিস্থিতি পর্যবেক্ষণের মাধ্যমে যেকোনো অনিয়ম বা বিশৃঙ্খলার বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেবে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গাজীপুরে সংসদীয় আসন রয়েছে পাঁচটি। এসব আসনে মোট ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলায় মোট ভোটার সংখ্যা ২৭ লাখ ৩৮ হাজার ২৪৯ জন।

এ ছাড়া ৪৪০টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। পুলিশ প্রশাসন জানিয়েছে, এসব কেন্দ্রে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন ও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

  বিষয়:   দেশজুড়ে  গাজীপুর  নির্বাচন  আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী 

Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]