গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

দেশজুড়ে

2026-02-08T17:58:59+06:00
2026-02-08T17:58:59+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
দেশজুড়ে
ধানের শীষের বিজয়ের লক্ষ্যে গুরুদাসপুর পৌর শহরে চাঁচকৈড় বাজার বিএনপির প্রচার-প্রচারণা
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫৮ পিএম 
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে নাটোরের গুরুদাসপুর পৌরসভা এলাকায় ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

রবিবার ৮ জানুয়ারী সকাল থেকে  পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও ওয়ার্ডে গণসংযোগ, লিফলেট বিতরণ এবং পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপি নেতারা ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

প্রচার-প্রচারণায় নেতৃত্ব দেন আলহাজ্ব মো. আমজাদ হোসেন, সদস্য সচিব, গুরুদাসপুর উপজেলা বিএনপি ও সাবেক চেয়ারম্যান, গুরুদাসপুর পৌরসভা। এ সময় উপস্থিত ছিলেন আলহাজ্ব মো. দুলাল সরকার, আহ্বায়ক, গুরুদাসপুর পৌর বিএনপি; নাজিম সর্দার, সদস্য, গুরুদাসপুর উপজেলা বিএনপি; হারুন সর্দার, সদস্য, গুরুদাসপুর পৌর বিএনপি, মো. রবিউল করিম শাহ, আহ্বায়ক, গুরুদাসপুর উপজেলা শ্রমিক দল; মাসুদ রানা প্রামানিক, ভারপ্রাপ্ত আহ্বায়ক, গুরুদাসপুর উপজেলা ছাত্রদল; মাফিউল ইসলাম অপু, যুগ্ম আহ্বায়ক, গুরুদাসপুর পৌর ছাত্রদল; আব্দুল আলিম প্রামানিক, সদস্য, সরকারি বাঙলা কলেজ ছাত্রদল, ঢাকা এবং আনাস আলী আসলাম, সাধারণ সম্পাদক, বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজ ছাত্রদল।

নেতারা বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় ধানের শীষেরণ কোনো বিকল্প নেই।” তাঁরা আশাবাদ ব্যক্ত করে বলেন, গুরুদাসপুর পৌরসভাসহ পুরো আসনে বিএনপি বিপুল ভোটে বিজয় অর্জন করবে।

জ/দি





Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]