তাড়াইলে পিতাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক

কিশোরগঞ্জ প্রতিনিধি

অপরাধ

2026-02-01T12:02:40+06:00
2026-02-01T12:02:40+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
অপরাধ
তাড়াইলে পিতাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:০২ পিএম 
তাড়াইলে পিতাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক
কিশোরগঞ্জের তাড়াইলে পিতাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলেকে আটক করেছে পুলিশ। আজ রবিবার ভোর সাড়ে ৪টার দিকে দড়িজাহাঙ্গীর মধ্যপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে।

নিহত রমজান আলী (৪৫) দড়িজাহাঙ্গীর মধ্যপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদকাসক্ত ছেলে জুয়েল (২৬) নেশার টাকার জন্য প্রায়ই পরিবারের সদস্যদেরকে অত্যাচার করতেন। গতরাতে পিতা ও পুত্র একই ঘরে ঘুমিয়ে ছিলেন। ভোর সাড়ে ৪টার দিকে জুয়েল দা দিয়ে পিতাকে কোপাতে থাকেন। 

তারপর পিতার চিৎকারে পরিবারের অন্য সদস্যরা গিয়ে জুয়েলকে আটক করে। গুরুতর আহত অবস্থায় রমজান আলীকে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে জুয়েলকে থানায় নিয়ে যায়। 

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জ/দি






Advertisement
Loading...
Loading...
অপরাধ - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]