টিআরইউ এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

মানিকগঞ্জ প্রতিনিধি

দেশজুড়ে

2026-01-31T12:04:57+06:00
2026-01-31T12:04:57+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
টিআরইউ এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ১২:০৪ পিএম 
টিআরইউ এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি (টিআরইউ) এর উদ্যোগে অসহায় ও দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান ডেবোনেয়ার গ্রুপের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। টিআরইউ যে উদ্যোগ নিয়েছে তা প্রশংসনীয়। বিশেষ করে ডেবোনেয়ার গ্রুপের মতো একটি শিল্প প্রতিষ্ঠান এ ধরনের সামাজিক কর্মকাণ্ডে সহযোগিতা করায় অন্য প্রতিষ্ঠানগুলোর জন্যও এটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি সমাজের বিত্তবানদের এমন মানবিক কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানান।

টিআরইউ এর সভাপতি বিএম খোরশেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতি তার বক্তব্যে বলেন, শীত মৌসুমে অসহায় মানুষের কষ্ট কিছুটা লাঘব করতেই আমাদের এই প্রয়াস। ডেবোনেয়ার গ্রুপের সহযোগিতা ছাড়া এ আয়োজন সম্ভব হতো না। ভবিষ্যতেও এমন সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যাশা করি।


সাধারণ সম্পাদক আশরাফুল আলম লিটন বলেন, সাংবাদিকদের সংগঠন হিসেবে শুধু সংবাদ পরিবেশন নয়, সমাজের দায়বদ্ধতা থেকে মানবিক কাজেও টিআরইউ সবসময় পাশে থাকতে চায়। এ ক্ষেত্রে ডেবোনেয়ার গ্রুপ যে সহযোগিতার হাত বাড়িয়েছে, তার জন্য আমরা কৃতজ্ঞ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য গোলাম ছারোয়ার ছানু, জাহাঙ্গীর আলম বিশ্বাস, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, টিআরইউএর উপদেষ্টা আহমেদ সাব্বির সোহেল, গাজী ওয়াজেদ আলম লাভলু, প্রেসক্লাবের মনিরুল ইসলাম মিহির, যুগ্ম সম্পাদক মঞ্জুর রহমান, সহ-সম্পাদক ইউসুফ আলী, কোষাধ্যক্ষ আব্দুল আলীম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: রানা পারভেজ, কার্যকরী পরিষদের সদস্য শহীদুল ইসলাম, আকরাম হোসেন, আসাদ জামান, আল-আমিন মাহমুদ, সংগঠনের বিভিন্ন সদস্যসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। অনুষ্ঠানের শীতবস্ত্র  হিসেবে চারশত কম্বল বিতরণ করা হয়েছে।

জ/দি





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]