রাজবাড়ীতে যৌথ বাহিনীর অভিযানে বিভালবার অস্ত্র উদ্ধার

রাজবাড়ী প্রতিনিধি

দেশজুড়ে

রাজবাড়ী জেলার সদর উপজেলাধীন শহীদওহাবপুর ইউনিয়নের ধুলদী জয়পুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে একটি বিদেশি রিভালবার, গোলাবারুদ, ওয়াকিটকি ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। আজ শুক্রবার রাজবাড়ী সদর সেনা ক্যাম্পের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সাঈদ বিশ্বাসের বসতবাড়ির পাশের একটি মেহগনি বাগান থেকে অস্ত্র ও সরঞ্জামগুলো উদ্ধার করা হয়।

2026-01-30T22:45:30+06:00
2026-01-30T22:45:30+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
রাজবাড়ীতে যৌথ বাহিনীর অভিযানে বিভালবার অস্ত্র উদ্ধার
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ১০:৪৫ পিএম 
রাজবাড়ীতে যৌথ বাহিনীর অভিযানে বিভালবার অস্ত্র উদ্ধার
রাজবাড়ী জেলার সদর উপজেলাধীন শহীদওহাবপুর ইউনিয়নের ধুলদী জয়পুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে একটি বিদেশি রিভালবার, গোলাবারুদ, ওয়াকিটকি ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। আজ শুক্রবার রাজবাড়ী সদর সেনা ক্যাম্পের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সাঈদ বিশ্বাসের বসতবাড়ির পাশের একটি মেহগনি বাগান থেকে অস্ত্র ও সরঞ্জামগুলো উদ্ধার করা হয়।
 
উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে- একটি বিদেশি রিভালবার (মেড ইন পাকিস্তান), তিন রাউন্ড রিভালবারের গুলি, দুটি ওয়াকিটকি, দুটি ওয়াকিটকি ব্যাটারিসহ চার্জার, একটি চাকু, দুটি চাপাতি ও একটি ছুরি।

অভিযান চলাকালে কাউকে আটক করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত অস্ত্রগুলো কুষ্টিয়া সীমান্ত দিয়ে চোরাচালানের মাধ্যমে এনে হাতবদলের উদ্দেশ্যে ওই মেহগনি বাগানে গোপনে রাখা হয়েছিল।

উদ্ধারকৃত অবৈধ আগ্নেয়াস্ত্র ও অন্যান্য মালামাল রাজবাড়ী সদর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং পরবর্তী আইনি পদক্ষেপ চললাম রয়েছে। 

  বিষয়:   দেশজুড়ে  রাজবাড়ী  অভিযান  অস্ত্র উদ্ধার 

Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]