চুয়াডাঙ্গা প্রতিনিধি

দেশজুড়ে

2026-01-28T16:01:52+06:00
2026-01-28T16:01:52+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
দেশজুড়ে
চুয়াডাঙ্গায় জনতার মুখোমুখি প্রার্থীরা
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৪:০১ পিএম 
আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে ভোটারদের মুখোমুখি হয়েছেন চুয়াডাঙ্গা-১ আসনের প্রার্থীরা। এসময় প্রার্থীরা ভোটের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার পাশাপাশি, নির্বাচিত হলে সবার মতামত ও সৌহার্দ বজায় রেখে উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন।

বুধবার (২৮ জানুয়ারি) সকালে শহরের মুক্তমঞ্চে ‘জনতার মুখোমুখি অনুষ্ঠান’ আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক-(সুজন)।

এতে চুয়াডাঙ্গা-১ আসনের বিএনপি প্রার্থী মো. শরীফুজ্জামান, জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী মোহাম্মদ জহুরুল ইসলাম অংশ নেন।


অনুষ্ঠানে প্রার্থীরা সরাসরি ভোটারদের প্রশ্নের উত্তরে দেন। তারা সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশার সঙ্গে এলাকার উন্নয়নে তাদের নেওয়া নানা পরিকল্পনা ও প্রতিশ্রুতি তুলে ধরেন।

জ/দি





Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]