পঞ্চগড় ও কুড়িগ্রামে ফের শৈত্যপ্রবাহ, সারা দেশে তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা

নিউজ ডেস্ক

দেশজুড়ে

2026-01-22T13:25:37+06:00
2026-01-22T13:25:37+06:00
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
পঞ্চগড় ও কুড়িগ্রামে ফের শৈত্যপ্রবাহ, সারা দেশে তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা
নিউজ ডেস্ক
⏲ ১:২৫ পিএম | ২২ জানুয়ারি, ২০২৬ | বৃহস্পতিবার
পঞ্চগড় ও কুড়িগ্রামে ফের শৈত্যপ্রবাহ, সারা দেশে তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা
মাঘ মাসের শুরুতে কিছুটা কমে যাওয়া শীত এবার ফের দেশের উত্তরাঞ্চলে তীব্র হচ্ছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে পঞ্চগড় ও কুড়িগ্রামে শৈত্যপ্রবাহ অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯.৪ ডিগ্রি সেলসিয়াস। একই সময় রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ১৬.৫ ডিগ্রি।

পূর্বাভাসে বলা হয়েছে, আজ সারা দেশে তাপমাত্রা সামান্য কমতে পারে এবং উত্তরের জেলা পঞ্চগড় ও কুড়িগ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। আগামী কয়েক দিন সারা দেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনাও রয়েছে।


আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দেশের আবহাওয়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আজ রাতের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে, আর দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। ২৬ জানুয়ারি থেকে দেশের দিন ও রাতের তাপমাত্রা আবারও কমতে পারে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বিভাগীয় শহরগুলোর মধ্যে আজ সকাল ৯টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ১০ দশমিক ৫, রংপুরে ১১ দশমিক ৬, ময়মনসিংহে ১৪, সিলেটে ১৪ দশমিক ২, চট্টগ্রামে ১৬ দশমিক ৭, খুলনায় ১৫ এবং বরিশালে ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত