ইসলামি ফ্রন্টের প্রার্থী গিয়াস উদ্দিন আত তাহেরিকে শোকজ

হবিগঞ্জ প্রতিনিধি

দেশজুড়ে

2026-01-19T16:17:49+06:00
2026-01-19T16:17:49+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
ইসলামি ফ্রন্টের প্রার্থী গিয়াস উদ্দিন আত তাহেরিকে শোকজ
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৪:১৭ পিএম 
ইসলামি ফ্রন্টের প্রার্থী গিয়াস উদ্দিন আত তাহেরিকে শোকজ
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে হবিগঞ্জ-৪ আসনের বাংলাদেশ ইসলামি ফ্রন্টের এমপি প্রার্থী ও আলোচিত ইসলামী বক্তা মো. গিয়াস উদ্দিন আত তাহেরিকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। বিষয়টি (১৯ জানুয়ারি) দুপুরে নিশ্চিত করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন। 

গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান মো. রবিউল হাসান স্বাক্ষরিত এক নোটিশে এই আদেশ দেওয়া হয়।

নোটিশ সূত্রে জানা যায়, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ অনুসারে ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিনের তিন সপ্তাহ সময়ের পূর্বে কোন প্রকার নির্বাচনি প্রচারণার সুযোগ নেই। কিন্তু গিয়াস উদ্দিন তাহেরির The Speech নামক ভেরিফায়েড ফেইসবুক পেইজের ফলোয়ার প্রায় ৭ লক্ষ ৭০ হাজার। সেই পেইজ থেকে নির্বাচনী প্রচারণা সংক্রান্ত ভিডিও প্রচার করা হয়।


এমতাবস্থায় বর্ণিত অভিযোগ বিষয়ে কেন আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, এ ব্যাপারে আগামী ২০ জানুয়ারি স্বশরীরে বা প্রতিনিধির মাধ্যমে নির্দিষ্ট স্থানে উপস্থিত হয়ে লিখিতভাবে কারণ দর্শানোর জন্য নিদের্শ দেয়া হয়েছে।

এদিকে হবিগঞ্জ-৪ আসনের বিএনপি'র এমপি প্রার্থী সৈয়দ ফয়সলকেও একই অভিযোগে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। আগামী ২০ জানুয়ারি স্বশরীরে বা প্রতিনিধির মাধ্যমে নির্দিষ্ট স্থানে উপস্থিত হয়ে লিখিতভাবে কারণ দর্শানোর জন্য নিদের্শ দেয়া হয়েছে।

জ/দি





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]