পরপারে চকরিয়ার সাংবাদিক হান্নান শাহ

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

দেশজুড়ে

2026-01-10T17:02:32+06:00
2026-01-10T17:02:32+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
পরপারে চকরিয়ার সাংবাদিক হান্নান শাহ
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ৫:০২ পিএম 
পরপারে চকরিয়ার সাংবাদিক হান্নান শাহ
চকরিয়ার প্রবীণ সাংবাদিক ও দৈনিক সকালের সময় পত্রিকার চকরিয়া প্রতিনিধি এস.এম হান্নান শাহ আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে চকরিয়াসহ কক্সবাজার জেলার সাংবাদিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিন ধরে তিনি জটিল রোগে ভুগছিলেন। অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন থাকার পর অবশেষে তিনি শনিবার মারা যান। তাঁর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে সহকর্মী সাংবাদিক, শুভানুধ্যায়ী ও স্থানীয় নানা শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের আবহ সৃষ্টি হয়।

এস.এম হান্নান শাহ সাংবাদিকতা পেশায় সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দীর্ঘ সময় কাজ করেছেন। তিনি চকরিয়া ও আশপাশের এলাকার সামাজিক, রাজনৈতিক, মানবিক ও উন্নয়নমূলক নানা ইস্যুতে নিয়মিত সংবাদ পরিবেশন করে পাঠক মহলে আস্থা অর্জন করেন। সাধারণ মানুষের অধিকার ও বঞ্চনার কথা তুলে ধরতে তিনি ছিলেন আপসহীন ও দৃঢ়।


পেশাগত জীবনে তিনি ছিলেন নিরহঙ্কার, সহনশীল ও সহকর্মীবান্ধব। নবীন সাংবাদিকদের জন্য তিনি ছিলেন একজন অভিভাবকসুলভ পথপ্রদর্শক। তাঁর লেখনী ও আচরণে সাংবাদিকতার নৈতিকতা ও দায়বদ্ধতার প্রতিফলন ঘটত বলে সহকর্মীরা মন্তব্য করেছেন। এদিকে তাঁর মৃত্যুতে চকরিয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

জ/দি





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]