মার্সেইয়ের হৃদয় ভেঙে আবারও চ্যাম্পিয়ন পিএসজি

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

2026-01-09T09:44:50+06:00
2026-01-09T09:44:50+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
খেলাধুলা
মার্সেইয়ের হৃদয় ভেঙে আবারও চ্যাম্পিয়ন পিএসজি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ৯:৪৪ এএম 
মার্সেইয়ের হৃদয় ভেঙে আবারও চ্যাম্পিয়ন পিএসজি
প্যারিস সেইন্ট জার্মেইকে থামাবে কে? একের পর এক ট্রফি জিতেই চলছে ফরাসি ক্লাবটি। গড়ছে রেকর্ডের পর রেকর্ড। ফ্রেঞ্চ সুপার কাপের ফাইনালে অলিম্পিক মার্সেইকে টাইব্রেকারে হারিয়ে টানা চতুর্থ ও রেকর্ড ১৪ বার ফরাসি সুপার কাপ জিতলো পিএসজি।

তবে লুইস এনরিকের শিষ্যদের জয়টা এত সহজে আসেনি। নব্বই মিনিট পেরিয়ে ম্যাচের অতিরিক্ত মিনিটের খেলা তখন চলছে, মার্সেই এগিয়ে ২-১ ব্যবধানে। ১৪ বছরের মধ্যে প্রথম শিরোপার স্বপ্ন দেখছিল তখন মার্সেই সমর্থকরা। কিন্তু শেষ মুহূর্তে গন্সালো রামোসের গোলে সব কিছু ওলটপালট হয়ে যায়। মূল ম্যাচ শেষ হয় ২-২ গোলে। ম্যাচ গড়ায় টাইব্রেকারে।


প্রথম দুটো শট ঠেকিয়ে নায়ক গোলরক্ষক লুকাহ শুভালিয়ে। ফলে টাইব্রেকারে ৪-১ গোলে জিতে রেকর্ড ১৪ বার ফরাসি সুপার কাপ ঘরে তুললো পিএসজি। ফ্রেঞ্চ সুপার কাপের সবশেষ ১৩ আসরের বারোটাতেই চ্যাম্পিয়ন প্যারিসের ক্লাবটি।

জ/ই





Advertisement
Loading...
Loading...
খেলাধুলা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]