শনিবার থেকে সব কারখানা চালুর প্রত্যাশা শ্রমমন্ত্রীর

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-11-26T15:52:42+06:00
2026-11-26T15:58:24+06:00
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
জাতীয়
শনিবার থেকে সব কারখানা চালুর প্রত্যাশা শ্রমমন্ত্রীর
জবাবদিহি ডেস্ক
⏲ ৩:৫২ পিএম | ২৬ নভেম্বর, ২০২৬ | বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
Advertisement
শনিবার থেকে দেশের সব কারখানা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চালু হবে বলে প্রত্যাশা করছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ বিষয়ে প্রধানমন্ত্রীও নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন তিনি। আজ বৃহস্পতিবার দুপুরে শ্রম ভবনে গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শ্রমমন্ত্রী।

তিনি বলেন, শ্রমিকদের সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। পৃথিবী যত দিন থাকবে, তত দিন সমস্যা থাকবে। আজ যে সমস্যা তৈরি হয়েছে, তা আগামীকালই শেষ হয়ে যাবে-এমনটি নয়। তাই হঠাৎ কোনো সিদ্ধান্ত না নিয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা উচিত। শ্রমিকদের যেমন কথা বলার অধিকার রয়েছে, তেমনি সরকারেরও তাঁদের কথা শোনার দায়িত্ব আছে। সরকারের সামর্থ্য অনুযায়ী শ্রমিকদের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করা হবে।

আরিফুল হক চৌধুরী বলেন, অল্প সময়ের মধ্যে মজুরি বোর্ড গঠন ও বোর্ডের সিদ্ধান্ত গ্রহণ সম্ভব হয়েছে শ্রমিকনেতা এবং মালিকপক্ষের প্রতিনিধিদের সদিচ্ছার কারণে। তাঁদের মধ্যে দেশপ্রেম রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। শ্রমিকেরা ন্যায্য দাবিতে আন্দোলন করলেও মালিকপক্ষ এর বিরোধিতা করেনি। বরং কীভাবে বিষয়টি একটি সুন্দর পরিবেশে সমাধান করা যায়, সে বিষয়ে তারা চিন্তা করেছে।

শ্রমমন্ত্রী বলেন, দুর্ভাগ্যজনকভাবে বিভিন্ন সময়ে নানা ইস্যু তৈরি হয়। কিছু মানুষ বিভিন্ন ধরনের কথা বলেন। নেতৃত্বের ক্ষেত্রেও কখনো কখনো কিছুটা শূন্যতা তৈরি হয়। তাঁর মতে, এগুলো গণতান্ত্রিক চর্চারই অংশ।

তিনি আরও বলেন, অধিকাংশ শ্রমিক সংগঠনের নেতারা আন্দোলন থেকে শুরু করে মজুরি বোর্ড গঠন পর্যন্ত রাত ১টা-২টা পর্যন্ত সম্মিলিতভাবে সহযোগিতা করেছেন। এ জন্য শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাঁদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান তিনি।

একই সঙ্গে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর নেতাদেরও ধন্যবাদ জানান শ্রমমন্ত্রী। তিনি বলেন, গভীর রাত পর্যন্ত তাঁদের কাছে যেভাবে সহযোগিতা চাওয়া হয়েছে, তাঁরা সেভাবেই সাড়া দিয়েছেন।

আরিফুল হক চৌধুরী বলেন, বাংলাদেশে এই প্রথম কোনো মজুরি বোর্ডের সিদ্ধান্ত ঘোষণার পর শ্রমিকদের পক্ষ থেকে তাঁদের প্রতিনিধি বক্তব্য দিচ্ছেন। সরকারি দলের কোনো নেতাকে দিয়ে বক্তব্য দেওয়ানো হচ্ছে না। এটিকে গণতান্ত্রিক সরকারের ইতিবাচক দৃষ্টান্ত উল্লেখ করে তিনি বলেন, এ কারণেই শ্রমিক ও মালিকপক্ষ সবাই একটি নিরপেক্ষ অবস্থানে পৌঁছাতে সক্ষম হয়েছেন।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত