ছাতকে পারিবারিক বিরোধে টেটার আঘাতে নারীর মৃত্যু

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

দেশজুড়ে

2026-11-26T20:17:25+06:00
2026-11-26T20:17:25+06:00
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
ছাতকে পারিবারিক বিরোধে টেটার আঘাতে নারীর মৃত্যু
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
⏲ ৮:১৭ পিএম | ২৬ নভেম্বর, ২০২৬ | বৃহস্পতিবার
ছবি- ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
Advertisement
সুনামগঞ্জের ছাতকে পারিবারিক বিরোধের জেরে টেটা দিয়ে আঘাতের ঘটনায় হানিফা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলার ৫ নম্বর চরমহল্লা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চরদুর্লভ গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর বিকেলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত হানিফা বেগম চরদুর্লভ গ্রামের লাল মিয়ার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১২টা ৪৫ মিনিটে পারিবারিক বিষয় নিয়ে একই গ্রামের আব্দুল হান্নানের ছেলে জামাল উদ্দিনের (৪০) সঙ্গে হানিফা বেগমের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিরোধ তীব্র আকার ধারণ করলে জামাল উদ্দিন টেটা দিয়ে হানিফা বেগমকে একাধিকবার আঘাত করেন বলে অভিযোগ উঠেছে। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্বজনরা তাঁকে উদ্ধার করে জাউয়াবাজার কৈতক হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরিবারের সদস্যরা তাঁকে সেখানে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষা শেষে বিকেল ৩টা ৪৫ মিনিটে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. কামাল হোসেন পিপিএমের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ঝলক মোহন্ত, উপপরিদর্শক (এসআই) আনোয়ারুল হকসহ পুলিশের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

ছাতক থানা পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত