২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১০৯ জন

স্বাস্থ্য ডেস্ক

জাতীয়

2026-11-26T17:06:49+06:00
2026-11-26T17:06:49+06:00
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
জাতীয়
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১০৯ জন
স্বাস্থ্য ডেস্ক
⏲ ৫:০৬ পিএম | ২৬ নভেম্বর, ২০২৬ | বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
Advertisement
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম উপসর্গ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১০৯ জন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে হাম ও এর উপসর্গে ১ হাজার ৩৬৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মারা গেছে ১০৫ জন। মৃতদের প্রায় সবাই শিশু।

চলতি বছরের জানুয়ারিতে প্রথম কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে হাম রোগী শনাক্ত হয়। পরে ফেব্রুয়ারিতে রাজধানীর কয়েকটি বস্তিতে রোগটির সংক্রমণ দেখা দেয়। তবে সরকারিভাবে ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত রোগী ও মৃত্যুর তথ্য প্রকাশ শুরু হয়।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত