মেহেরপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

মেহেরপুর প্রতিনিধি

দেশজুড়ে

2026-11-26T20:11:07+06:00
2026-11-26T20:11:07+06:00
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
মেহেরপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন
মেহেরপুর প্রতিনিধি
⏲ ৮:১১ পিএম | ২৬ নভেম্বর, ২০২৬ | বৃহস্পতিবার
ছবি- মেহেরপুর প্রতিনিধি
Advertisement
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে মেহেরপুরে শুরু হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা এবং প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে জেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে বেলুন উড়িয়ে সপ্তাহব্যাপী এ আয়োজনের উদ্বোধন করেন অতিথিরা।

র‌্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য মাওলানা তাজ উদ্দিন খান। ভেটেরিনারি সার্জন নাজমুল হাসান শাওনের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আশাদুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান এবং সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক ফয়েজ মোহাম্মদ।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, নিরাপদ খাদ্য উৎপাদন, নারী ও যুব উদ্যোক্তা তৈরি এবং আন্তর্জাতিক মানসম্পন্ন প্রাণিসম্পদ উৎপাদনের ওপর গুরুত্ব দিতে হবে।

তাঁরা আশা প্রকাশ করেন, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনের মাধ্যমে এ খাতের উন্নয়ন এবং সরকারি-বেসরকারি সমন্বয় আরও জোরদার হবে। পাশাপাশি প্রাণিসম্পদ খাতের অগ্রগতি ও জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তুলে ধরেন বক্তারা।

আলোচনা সভা শেষে অতিথিরা প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন। প্রদর্শনীতে ১১টি স্টলে উদ্যোক্তা ও খামারিরা গরু, ছাগল, ভেড়া, মুরগিসহ বিভিন্ন প্রজাতির প্রাণী প্রদর্শন করেন। প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা ও আধুনিক খামার ব্যবস্থাপনা সম্পর্কে দর্শনার্থীদের ধারণা দিতে এসব স্টল সাজানো হয়েছে।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত