ইউএন-হ্যাবিট্যাট প্রতিনিধিদলের সঙ্গে গণপূর্ত প্রতিমন্ত্রীর মতবিনিময়

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-11-26T16:04:37+06:00
2026-11-26T16:04:37+06:00
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
জাতীয়
ইউএন-হ্যাবিট্যাট প্রতিনিধিদলের সঙ্গে গণপূর্ত প্রতিমন্ত্রীর মতবিনিময়
জবাবদিহি ডেস্ক
⏲ ৪:০৪ পিএম | ২৬ নভেম্বর, ২০২৬ | বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
Advertisement
জাতিসংঘের মানব বসতি বিষয়ক সংস্থা ইউএন-হ্যাবিট্যাটের প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সচিবালয়ে প্রতিমন্ত্রীর নিজ কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে বাংলাদেশের নগর উন্নয়ন, টেকসই মানব বসতি প্রতিষ্ঠা, আবাসন খাতের উন্নয়ন এবং পরিকল্পিত নগরায়ণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। দেশের চলমান উন্নয়ন অগ্রযাত্রায় ইউএন-হ্যাবিট্যাটের সহযোগিতা এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের বিষয়েও মতবিনিময় করেন তাঁরা।

এ সময় প্রতিমন্ত্রী বাংলাদেশের নগর উন্নয়ন ও আবাসন খাতের অগ্রাধিকার, সরকারের উন্নয়ন পরিকল্পনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। টেকসই ও অন্তর্ভুক্তিমূলক নগরায়ণ নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা, প্রযুক্তিগত সহায়তা এবং অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সাক্ষাৎকালে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুল মতিন উপস্থিত ছিলেন। ইউএন-হ্যাবিট্যাট সদর দপ্তরের পক্ষে ছিলেন সংস্থাটির সিনিয়র হিউম্যান সেটেলমেন্টস অফিসার জশুয়া মুলান্দি মাভিতি এবং অ্যাসোসিয়েট প্রোগ্রাম অফিসার হেসুং আন। এ ছাড়া ইউএন-হ্যাবিট্যাট বাংলাদেশের ন্যাশনাল প্রোগ্রাম স্পেশালিস্ট ফারিবা আলম উপস্থিত ছিলেন।

সাক্ষাতে বাংলাদেশের টেকসই নগর উন্নয়ন, মানব বসতি ও আবাসন খাতের অগ্রগতিতে ইউএন-হ্যাবিট্যাটের সহযোগিতা আরও জোরদার করার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত