‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদারের সভাপতিত্বে এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর আলমগীরের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হাসান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন ও জামায়াতের আমির বাবুল আহমেদ।
এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় খামারিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিক পদ্ধতিতে গবাদিপশু পালন এবং খামারিদের প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা এ খাতের উৎপাদন ও সক্ষমতা বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং খামারিদের দক্ষতা উন্নয়নের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে ১৫ জনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
জ/দি