খুলনার পাইকগাছায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান এস এম এনামুল হক, জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা বুলবুল আহমেদ এবং উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হক।
অনুষ্ঠানে বক্তব্য দেন সাংবাদিক আলাউদ্দীন রাজা, ব্যবসায়ী কামরুল ইসলাম, ষোল আনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জি এম শুকুরুজ্জামান, বিএনপি নেতা তুষার কান্তি মন্ডল, মোস্তফা কামাল মিলন, রাকিবুল ইসলাম ও নাচিম মোড়লসহ অন্যান্য অতিথি।
আলোচনা সভা শেষে সফল খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।