নিকলীতে ছেলেমেয়ের বিরুদ্ধে বাবাকে মারধরের অভিযোগ

কিশোরগঞ্জ প্রতিনিধি

দেশজুড়ে

2026-11-26T19:48:00+06:00
2026-11-26T19:48:00+06:00
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
নিকলীতে ছেলেমেয়ের বিরুদ্ধে বাবাকে মারধরের অভিযোগ
কিশোরগঞ্জ প্রতিনিধি
⏲ ৭:৪৮ পিএম | ২৬ নভেম্বর, ২০২৬ | বৃহস্পতিবার
ছবি- কিশোরগঞ্জ প্রতিনিধি
Advertisement
কিশোরগঞ্জের নিকলীতে পারিবারিক বিরোধের জেরে ৭২ বছর বয়সী বাবাকে মারধরের অভিযোগ উঠেছে ছেলে ও মেয়ের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী বাবা মো. গিয়াস উদ্দিন নিকলী থানায় একটি মামলা করেছেন।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, নিকলী সদর ইউনিয়নের বড়হাটি গ্রামে পারিবারিক বিষয় নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে ছেলে আল আমিন ও তাঁর নির্দেশে মেয়ে তারা বেগম বাবাকে গালিগালাজ করেন এবং মারধর করতে এগিয়ে আসেন। একপর্যায়ে আল আমিনের নির্দেশে বাবাকে লক্ষ্য করে ইট ছোড়া হয়। এতে অন্য একজন আহত হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী গিয়াস উদ্দিন জানান, তাঁর তিন সন্তান দীর্ঘদিন ধরে যৌথ পরিবার হিসেবে বসবাস করে আসছেন। কিছুদিন আগে পারিবারিক কলহের জেরে তাঁর দুই ছেলে আলাদা হয়ে যান। এরপর বড় ছেলে আল আমিন ছোট ছেলের নিজ নামে থাকা সম্পদ আত্মসাতের চেষ্টা করছেন বলে অভিযোগ করেন তিনি।

গিয়াস উদ্দিনের দাবি, বড় ছেলে ও মেয়ে তাঁর ছোট ছেলেকে হয়রানির উদ্দেশ্যে তার স্বাক্ষরিত চেক চুরি করে কৌশলে সম্পদ নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেন। বিষয়টি নিয়ে তখন তিনি কিছু বলেননি।

তিনি আরও জানান, বুধবার সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে ছেলে আল আমিন ও মেয়ে তারা বেগম জোরপূর্বক বাড়ি দখলের চেষ্টা করেন। তিনি বাধা দিলে তাঁকে মারধর করতে এগিয়ে আসেন এবং ইট ছোড়েন। এ ঘটনায় ন্যায়বিচারের আশায় তিনি আইনের আশ্রয় নিয়েছেন।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আহমেদ বলেন, বিষয়টি দ্রুত তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত