বিনা খরচে আজ মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-11-26T13:05:28+06:00
2026-11-26T13:05:28+06:00
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
জাতীয়
বিনা খরচে আজ মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী
জবাবদিহি ডেস্ক
⏲ ১:০৫ পিএম | ২৬ নভেম্বর, ২০২৬ | বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
Advertisement
সরকারি উদ্যোগে শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম শুরু হচ্ছে। এর অংশ হিসেবে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় প্রথম ফ্লাইটে দেশটিতে যাচ্ছেন ১১২ জন বাংলাদেশি কর্মী।

বৃহস্পতিবার সকালে রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক।

তিনি জানান, নির্বাচিত কর্মীরা মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইনে মাসিক ১ হাজার ৭০০ রিঙ্গিত বেতনে কাজ করবেন। তাঁদের সঙ্গে দুই বছরের নবায়নযোগ্য চুক্তি হবে। পাশাপাশি কর্মীরা আবাসন ও চিকিৎসাসুবিধা পাবেন।

কর্মীদের পাসপোর্ট, মেডিকেল পরীক্ষা, ভিসা ও বিমান টিকিটসহ সব খরচ বহন করছে নিয়োগকর্তা। ফলে প্রত্যেক কর্মীর প্রায় ২ লাখ টাকা সাশ্রয় হবে। মোট ৪ হাজার ৩৯ জন আবেদনকারীর মধ্য থেকে ই-লটারি ও নিয়োগকর্তার সাক্ষাৎকারের মাধ্যমে ১১২ জনকে নির্বাচন করা হয়েছে।

বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক আরও জানান, মালয়েশিয়ার চারটি প্রতিষ্ঠান থেকে বিনা খরচে মোট ১ হাজার ৪৮ জন কর্মী নিয়োগের চাহিদা পাওয়া গেছে।

সংবাদ সম্মেলনে তিনি সতর্ক করে বলেন, বোয়েসেলের নামে কেউ টাকা চাইলে তা প্রতারণা। এ ধরনের প্রস্তাবে কাউকে টাকা না দেওয়ার জন্য কর্মীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

জ/শা 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত