আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ আহত ১০

গোপালগঞ্জ প্রতিনিধি

দেশজুড়ে

বিক্ষোভ মিছিলে দাঁড়ানোকে কেন্দ্র করে জেলার কোটালীপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার দক্ষিণ হিরণ গ্রামে সংঘটিত ওই সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় পাঁচটি দোকানঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে ।

2026-11-24T12:50:13+06:00
2026-11-24T12:50:13+06:00
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ আহত ১০
গোপালগঞ্জ প্রতিনিধি
⏲ ১২:৫০ পিএম | ২৪ নভেম্বর, ২০২৬ | মঙ্গলবার
ছবি-গোপালগঞ্জ প্রতিনিধি
Advertisement
বিক্ষোভ মিছিলে দাঁড়ানোকে কেন্দ্র করে জেলার কোটালীপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার দক্ষিণ হিরণ গ্রামে সংঘটিত ওই সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় পাঁচটি দোকানঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে ।

সূত্রটি জানায়, সোমবার সন্ধ্যায় আওয়ামী লীগের একটি বিক্ষোভ মিছিল দক্ষিণ হিরণ গ্রামে পৌঁছানোর পর মিছিলে দাঁড়ানো নিয়ে হিরণ ইউনিয়ন পরিষদ নির্বাচনের সাম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও যুবলীগ নেতা মশিউর রহমানের সঙ্গে আরেক সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মুন্সী রইচ উদ্দিনের ভাই শফিকুল ইসলামের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

যুবলীগ নেতা মশিউর রহমান বলেন, আওয়ামী লীগের ঘোষিত বিক্ষোভ মিছিল নিয়ে আমরা দক্ষিণ হিরণ গ্রামে পৌঁছানোর পর জামায়াত নেতা মুন্সী রইচ উদ্দিনের ভাই শফিকুল ইসলাম লোকজন নিয়ে আমাদের ওপর হামলা করেন। হামলায় আমিসহ কয়েকজন আহত হই।

অন্যদিকে শফিকুল ইসলাম বলেন, আমার বড় ভাই বিদেশে থাকেন। তিনি কোনো রাজনীতির সঙ্গে জড়িত নন। আমি দীর্ঘদিন ধরে ছাত্রলীগ করে আসছি। আমার ভাই মুন্সী রইচ উদ্দিন আগামী হিরণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী। তাই মশিউর রহমান ইর্ষান্বিত হয়ে আমার ওপর আগে হামলা করেন। হামলায় আমিসহ কয়েকজন আহত হয়েছি। এ ছাড়া আমাদের পাঁচটি দোকানঘর ভাংচুর ও লুটপাট করা হয়েছে।

এ বিষয়ে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন চন্দ্র দেবনাথ বলেন, দুই পক্ষের সংঘর্ষের কথা শুনেছি। তবে এখন পর্যন্ত কেউ এ বিষয়ে অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।


  বিষয়:   গোপালগঞ্জ  বিক্ষোভ  মিছিল  সংঘর্ষ  আহত  তদন্ত 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত