‘ডিয়ার নাইন্টিজ’ দিয়ে ফিকশনে কোয়েল মল্লিকের অভিষেক

বিনোদন ডেস্ক

বিনোদন

2026-11-23T18:37:02+06:00
2026-11-23T18:37:02+06:00
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
বিনোদন
‘ডিয়ার নাইন্টিজ’ দিয়ে ফিকশনে কোয়েল মল্লিকের অভিষেক
বিনোদন ডেস্ক
⏲ ৬:৩৭ পিএম | ২৩ নভেম্বর, ২০২৬ | সোমবার
ছবি- কোয়েল মল্লিক
Advertisement
ছোটপর্দার ধারাবাহিক ‘ডিয়ার নাইন্টিজ’-এর মাধ্যমে ফিকশনে অভিষেক হতে যাচ্ছে অভিনেত্রী কোয়েল মল্লিকের। এতে ‘অপরাজিতা’ চরিত্রে অভিনয় করতে গিয়ে নব্বইয়ের দশকের শৈশব, হাতে লেখা চিঠি, ল্যান্ডফোন আর ছাদে আচার চুরির স্মৃতিতে ফিরে গেছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে ল্যান্ডফোনে লুকিয়ে কথা বলা এবং সেই সময়ের প্রেমের আলাদা আনন্দের কথাও অকপটে জানিয়েছেন কোয়েল।

কোয়েলের জীবনের মজার অভিজ্ঞতার মধ্যে রয়েছে এক শিক্ষককে ঘিরে ঘটনা। গার্লস স্কুলে পড়ার সময় এক শিক্ষক ক্লাস নিতে নিতে হঠাৎ তাঁর সঙ্গে বিশেষ কিছু কথা বলার ইঙ্গিত দেন। প্রথমে কোয়েল ভেবেছিলেন, হয়তো চাকরি পাওয়ার কোনো সুখবর জানাবেন তিনি। কিন্তু ক্লাস শেষে সেই শিক্ষক তাঁকে প্রেমের প্রস্তাব দেন। এতে লজ্জায় লাল হয়ে যান কোয়েল। এরপর ওই শিক্ষক আর ক্লাসে আসেননি।

ভবানীপুরের একান্নবর্তী পরিবারে বেড়ে ওঠা কোয়েলের কাছে দুর্গাপুজোর পাঁচ দিন মানেই আত্মীয়স্বজনের মিলনমেলা। সেই আনন্দে বাড়তি মাত্রা যোগ করে বাবা রঞ্জিত মল্লিকের বিসর্জনের নাচ এবং নাতি কবীরের সঙ্গে তাঁর খুনসুটি।

স্বামী নিসপাল সিং রানের সঙ্গে কোয়েলের প্রেমের সম্পর্কের ভিত্তি ছিল দীর্ঘদিনের বন্ধুত্ব। ইন্ডাস্ট্রিতে নতুন থাকাকালীন সময় থেকেই তাঁরা একে অপরের বেড়ে ওঠার সাক্ষী। কোয়েলের মতে, প্রথম দেখাতেই প্রেমে পড়ার বিষয়টিতে তিনি বিশ্বাসী নন। বরং একসঙ্গে সময় কাটানোর মধ্য দিয়েই সম্পর্কের গভীরতা তৈরি হয়। দুজনের ব্যক্তিত্ব আলাদা হলেও মূল্যবোধ ও দায়িত্ববোধের জায়গায় তাঁদের দারুণ মিল রয়েছে।

বাবা অভিনেতা এবং রানের বাবা প্রযোজক হওয়ায় দুজনই বিনোদনজগতের দ্বিতীয় প্রজন্মের প্রতিনিধি। কোয়েলের ভাষায়, তাঁরা খুব বেশি রোম্যান্টিক না হলেও একে অপরের খোঁজখবর নেওয়া, যত্ন করা এবং কাউকে আঘাত না করার মতো ছোট ছোট বিষয়েই ভালোবাসার প্রকাশ ঘটে। এই মূল্যবোধই তাঁরা সন্তান কবীর ও কাব্যকে শেখাতে চান।

এদিকে নতুন দায়িত্ব হিসেবে রাজ্যসভার সাংসদ হওয়ার বিষয়েও সচেতন কোয়েল। এ প্রসঙ্গে বাবা রঞ্জিত মল্লিকের পুরোনো কথা-‘জলের মধ্যে নামলেই সাঁতার শেখা যায়’-স্মরণ করেন তিনি। পরিবারের আশীর্বাদ ও দর্শকদের ভালোবাসা নিয়ে নতুন পথচলায় সফল হওয়ার আশাও প্রকাশ করেছেন অভিনেত্রী। সূত্র: আনন্দবাজার


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত