ফ্যাসিবাদবিরোধী ঐক্য আরও সুসংহত করতে চায় সরকার: মাহদী আমিন

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-11-23T17:25:32+06:00
2026-11-23T17:25:32+06:00
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
জাতীয়
ফ্যাসিবাদবিরোধী ঐক্য আরও সুসংহত করতে চায় সরকার: মাহদী আমিন
জবাবদিহি ডেস্ক
⏲ ৫:২৫ পিএম | ২৩ নভেম্বর, ২০২৬ | সোমবার
সংগৃহীত ছবি
Advertisement
পলাতক শক্তি যাতে দেশে কোনো ধরনের নাশকতা চালাতে না পারে, সে বিষয়ে ফ্যাসিবাদবিরোধী সব শক্তি ঐক্যবদ্ধ রয়েছে। ফ্যাসিবাদবিরোধী যে ঐক্য রয়েছে, সরকার তা আরও সুসংহত করতে চায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির নেতাদের বৈঠক শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এর আগে, প্রধানমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির শীর্ষ নেতাদের বৈঠকে চলে প্রায় এক ঘণ্টা।

এই বৈঠকে ফ্যাসিবাদ ও জুলাইয়ের প্রশ্নে সরকারপ্রধান সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বলেও জানান মাহদী আমিন। এদিকে, সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাহদী আমিন বলেছেন, স্বাক্ষরিত জুলাই সনদ সরকার শতভাগ বাস্তবায়ন করতে কাজ করে যাচ্ছে। 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত