নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান রাষ্ট্রপতির

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-11-23T18:03:48+06:00
2026-11-23T18:03:48+06:00
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
জাতীয়
নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান রাষ্ট্রপতির
জবাবদিহি ডেস্ক
⏲ ৬:০৩ পিএম | ২৩ নভেম্বর, ২০২৬ | সোমবার
সংগৃহীত ছবি
Advertisement
দেশের স্থিতিশীলতা বিনষ্ট করে নৈরাজ্য সৃষ্টির যেকোনো অপচেষ্টা জনগণ অতীতেও নস্যাৎ করেছে, এবারও তা করবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর বাসাবোতে আয়োজিত কঠিন চীবর দান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

রাষ্ট্রপতি বলেন, অনেক ত্যাগ-তিতিক্ষার মধ্য দিয়ে বাংলাদেশ আজকের অবস্থানে এসেছে। তাই কোনো গোষ্ঠী যেন দেশে নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

এ সময় বৌদ্ধ সম্প্রদায়ের মানুষকে সংবিধানে স্বীকৃত অধিকার আদায়ে সচেতন হওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি। পাশাপাশি সব ধরনের অসৎ কাজ পরিহার করে ভালো কাজের মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে এগিয়ে আসার পরামর্শ দেন তিনি।

তিনি আরও বলেন, মা ও মাটির জন্য সব ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে দেশ সামনের দিকে এগিয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি।


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত