কলকাতায় ভক্তদের ভালোবাসায় সিক্ত নোরা ফাতেহি

বিনোদন ডেস্ক

বিনোদন

2026-11-22T14:25:10+06:00
2026-11-22T14:25:10+06:00
রোববার ● ২২ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
বিনোদন
কলকাতায় ভক্তদের ভালোবাসায় সিক্ত নোরা ফাতেহি
বিনোদন ডেস্ক
⏲ ২:২৫ পিএম | ২২ নভেম্বর, ২০২৬ | রোববার
সংগৃহীত ছবি
Advertisement
অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে কলকাতায় হাজির হলেন মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। শহরটির দক্ষিণ অংশের যোধপুর পার্কে একটি নতুন বিপণি উদ্বোধন করতে ঝটিকা সফরে আসেন বলিউডের এই তারকা।

শনিবার (২১ নভেম্বর) কলকাতায় পৌঁছান নোরা। বলিউডে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করা এই অভিনেত্রীর নাচের অসংখ্য ভক্ত রয়েছেন। তাই তাকে একনজর দেখতে এদিন কলকাতায় উপচে পড়া ভিড় জমে।

এদিন ভিন্ন সাজে দেখা যায় নোরাকে। চুলের সামনের অংশের ফ্রিঞ্জ নেমে এসেছিল কপাল পর্যন্ত। নীল জিন্স ও কালো ক্রপ টপে উপস্থিত ভক্তদের সহজেই মুগ্ধ করেন তিনি। অনুরাগীদের অনুরোধে মুখে ছড়িয়ে পড়ে তার পরিচিত হাসি। এ সময় উপস্থিত সবাই তার মুখে কিছু শোনার অপেক্ষায় ছিলেন।

ভক্তদের নিরাশ করেননি নোরা। তাদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের সবাইকে দেখে খুব ভালো লাগছে। কলকাতা আমার অন্যতম প্রিয় শহর। সবার জন্য অনেক ভালোবাসা। এখানকার আমেজই আলাদা। কলকাতায় আসতে সবসময় ভালো লাগে।’

কথা শেষে উপস্থিত সবার উদ্দেশে হৃদয়ের ইমোজি দেখান অভিনেত্রী। প্রিয় তারকাকে সামনে পেয়ে উচ্ছ্বসিত দর্শকরা মুঠোফোনে মুহূর্তগুলো ধারণ করেন। কেউ কেউ আবার গেয়ে ওঠেন নোরার অভিনীত গান।

সম্প্রতি ‘জেলার ২’ সিনেমার ‘বিন্দাস’ গানে নোরার নাচ বেশ প্রশংসিত হয়েছে।

জ/শা 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত