নীল শাড়িতে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম

বিনোদন ডেস্ক

বিনোদন

2026-11-22T21:16:44+06:00
2026-11-22T21:16:44+06:00
রোববার ● ২২ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
বিনোদন
নীল শাড়িতে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম
বিনোদন ডেস্ক
⏲ ৯:১৬ পিএম | ২২ নভেম্বর, ২০২৬ | রোববার
ছবি- বিদ্যা সিনহা মিম
Advertisement
বিভিন্ন রঙের পোশাকে ভিন্ন ভিন্ন সাজে ভক্তদের সামনে হাজির হন ঢালিউড অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। এবার নীল রঙের শাড়িতে নজর কেড়েছেন তিনি। নীল শাড়ির সঙ্গে মানানসই গয়না ও পরিপাটি সাজে সামাজিক মাধ্যমে ভক্তদের প্রশংসা কুড়াচ্ছেন এই অভিনেত্রী।

সম্প্রতি নিজের ফেসবুক পেজে একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন মিম। ছবিতে তাকে দেখা গেছে গাঢ় নীল রঙের কারুকাজ করা শাড়িতে। এর সঙ্গে পরেছেন একই রঙের ব্লাউজ। মাথায় রয়েছে লম্বা নীল ওড়না, যার প্রান্ত মাটি ছুঁয়ে আছে।

সাজের সঙ্গে গলায় সোনালি নকশার গয়না, কানে দুল এবং হাতে নীল-সোনালি চুড়ি পরেছেন তিনি। খোলা চুলের সঙ্গে ফুলের সাজ তার পুরো লুককে আরও আকর্ষণীয় করে তুলেছে।

কখনো সুইমিংপুলের পাশে, আবার কখনো বাগানের পরিবেশে বিভিন্ন ভঙ্গিতে ক্যামেরায় ধরা দিয়েছেন অভিনেত্রী। নীলাভ ছবিগুলোর ক্যাপশনে মিম লিখেছেন, ‘নীল রঙকে কখনো এত সুন্দর লাগেনি।’

ছবিগুলো প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া পাচ্ছেন তিনি। পোস্টটিতে ইতোমধ্যে সাড়ে ৯ হাজারের বেশি রিঅ্যাকশন, দুই শতাধিক মন্তব্য এবং শতাধিক শেয়ার জমা পড়েছে। এক ভক্ত মন্তব্য করেছেন, ‘যেন একটা নীল ময়ূর।’

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত