টিটন হত্যা মামলায় সুইডেন আসলামের ৫ দিনের রিমান্ড

জবাবদিহি ডেস্ক

আইন-আদালত

2026-11-23T18:11:37+06:00
2026-11-23T18:11:37+06:00
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
আইন-আদালত
টিটন হত্যা মামলায় সুইডেন আসলামের ৫ দিনের রিমান্ড
জবাবদিহি ডেস্ক
⏲ ৬:১১ পিএম | ২৩ নভেম্বর, ২০২৬ | সোমবার
সংগৃহীত ছবি
Advertisement
রাজধানীর নিউমার্কেট এলাকায় শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাইম আহমেদ টিটন হত্যা মামলায় গ্রেপ্তার শেখ মো. আসলাম ওরফে সুইডেন আসলামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৩ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইলের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির রমনা বিভাগের উপপরিদর্শক (এসআই) মো. ইরফান খান আসলামের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী মো. মাহবুবুল আলম রিমান্ড বাতিলের পাশাপাশি জামিনের আবেদন জানান। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার বিবরণে জানা যায়, গত ২৮ এপ্রিল রাত পৌনে ৮টার দিকে রাজধানীর নিউমার্কেটের পশ্চিম পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে বটতলায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাইম আহমেদ টিটন (৫৫)। এ ঘটনায় টিটনের বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপন নিউমার্কেট থানায় হত্যা মামলা করেন।

রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশের বাইরে যাওয়ার চেষ্টাকালে সুইডেন আসলামকে গ্রেপ্তার করে পুলিশ। পরে জানানো হয়, টিটন হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ঢাকার অপরাধজগতের অন্যতম আতঙ্ক হিসেবে পরিচিত ছিলেন সুইডেন আসলাম। নব্বইয়ের দশকে তিনি শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিতি পান। দীর্ঘ ২৭ বছর কারাভোগের পর ২০২৪ সালের সেপ্টেম্বরে জামিনে মুক্তি পান তিনি।


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত