ইয়েমেনে সৌদি জোটের হামলায় নিহত ৪১

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-11-21T11:33:42+06:00
2026-11-21T11:33:42+06:00
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
আন্তর্জাতিক
ইয়েমেনে সৌদি জোটের হামলায় নিহত ৪১
আন্তর্জাতিক ডেস্ক
⏲ ১১:৩৩ এএম | ২১ নভেম্বর, ২০২৬ | শনিবার
সংগৃহীত ছবি
Advertisement
সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৪১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে হুথি বিদ্রোহীরা। স্থানীয় সময় শুক্রবার লোহিত সাগর উপকূলের বন্দরনগরী হুদাইদাহসহ ইয়েমেনের বিভিন্ন স্থানে হামলা চালায় জোটটি। তাদের ভাষায়, এটি ছিল একটি ‘বিশেষ অভিযান’।

সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, হুদাইদাহ বন্দরে চোরাচালান ও অস্ত্র পরিবহনের কার্যক্রম লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। পাশাপাশি সানা, সা'দা ও তাইজ প্রদেশেও হামলা চালানো হয়েছে।

এদিকে, হুদাইদাহ বন্দরে হামলা হলে জেদ্দাসহ সৌদি আরবের লোহিত সাগর উপকূলের অন্যান্য বন্দরে পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছিল হুথিরা। একই সঙ্গে সৌদি আকাশসীমাকে ‘অনিরাপদ’ উল্লেখ করে বিমান সংস্থাগুলোকে সতর্ক করেছিল তারা। এ ছাড়া সৌদি আরবের রাজধানী রিয়াদের আর্থিক জেলাসহ আল-শুকাইক এলাকার একটি বিদ্যুৎকেন্দ্রেও হামলার হুমকি দিয়েছিল গোষ্ঠীটি।

সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ‘হুদাইদাহ বন্দরে চোরাচালান এবং অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরিবহনে ব্যবহৃত কার্যক্রম পরিচালনার সক্ষমতাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।’

তিনি আরও জানান, সানায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন স্থাপনা এবং একটি সরবরাহ ডিপোসহ ‘সামরিক লক্ষ্যবস্তুতে’ হামলা চালিয়েছে জোট।

পরে দেওয়া আরেক পোস্টে তিনি জানান, ইয়েমেন সীমান্তসংলগ্ন জিজান অঞ্চলের আকাশে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আল-শুকাইক এলাকায় পড়েছে।

এদিকে, সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলার পর মোখা শহরের ক্ষতিগ্রস্ত একটি বিদ্যুৎকেন্দ্রের ছবি সম্প্রচার করেছে হুথি নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল আল-মাসিরাহ। সূত্র: মিডল ইস্ট


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত