আমাদের পরাজয়ের কারণ যুদ্ধ : জেডি ভ্যান্স

জবাবদিহি ডেস্ক

আন্তর্জাতিক

বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে ট্রাম্পের পাশে এক সংবাদ সম্মেলনে ভ্যান্স বলেন, গত ফেব্রুয়ারিতে ইরানে হামলার সিদ্ধান্ত ছিল ট্রাম্পের। তার ভাষ্য, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সমর্থন করাই আমার কাজ।’

2026-11-21T09:46:34+06:00
2026-11-21T09:46:34+06:00
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
আন্তর্জাতিক
আমাদের পরাজয়ের কারণ যুদ্ধ : জেডি ভ্যান্স
জবাবদিহি ডেস্ক
⏲ ৯:৪৬ এএম | ২১ নভেম্বর, ২০২৬ | শনিবার
সংগৃহীত ছবি
Advertisement
বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে ট্রাম্পের পাশে এক সংবাদ সম্মেলনে ভ্যান্স বলেন, গত ফেব্রুয়ারিতে ইরানে হামলার সিদ্ধান্ত ছিল ট্রাম্পের। তার ভাষ্য, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সমর্থন করাই আমার কাজ।’

ভ্যান্সের এই বক্তব্যে ইরান সংঘাতকে ঘিরে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে রিপাবলিকান পার্টির সামনে তৈরি হওয়া জটিল পরিস্থিতির বিষয়টি আবারও স্পষ্ট হয়েছে। মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় ধরনের পরাজয়ের পর এক স্পষ্ট মূল্যায়নে ইরান যুদ্ধকেই দলের ঐতিহাসিক বিপর্যয়ের কারণ হিসেবে উল্লেখ করেন ভ্যান্স। একইসঙ্গে সংঘাত থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে আসার আহ্বান জানান তিনি। 

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তার ওই বক্তব্যকে অনেকেই ট্রাম্পের অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত হিসেবে দেখেছেন। ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার দৌড়েও আছেন ভ্যান্স।

ভ্যান্স লিখেছিলেন, ‘আমাদের পরাজয়ের কারণ যুদ্ধ। প্রেসিডেন্ট নিজেই গত রাতে তা বলেছেন। কেউ যদি মনে করেন, যুদ্ধটি সার্থক ছিল এবং এর বিনিময়ে আগামী ছয় বছরের জন্য সিনেটের নিয়ন্ত্রণ হারানোও মেনে নেওয়া যায়, তাহলে সেই যুক্তি তুলে ধরুন। বোঝানোর চেষ্টা করুন, এই মূল্য দেওয়া সার্থক ছিল।’

শুক্রবার ট্রাম্প বলেন, ভ্যান্সের ওই মূল্যায়নে তিনি অসন্তুষ্ট নন। তবে তার বক্তব্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় অনুপস্থিত ছিল—ইরানে হামলা প্রয়োজনীয় ছিল ও একই পরিস্থিতিতে ভ্যান্সও একই সিদ্ধান্ত নিতেন, এমন স্বীকারোক্তি।

ট্রাম্প বলেন, ‘যারা আমার সঙ্গে কাজ করেন, তাদের নিজস্ব মতামত দেওয়ার অধিকার আছে। তবে আমি ইরানিদের চিনি। সত্যি বলতে, তারা পাগল।’

সংবাদ সম্মেলনের একপর্যায়ে জানতে চাওয়া হয়, যুদ্ধের কারণে কংগ্রেসের নির্বাচনে রিপাবলিকানদের বড় ধরনের আসন হারানো সত্ত্বেও অভিযানটি সার্থক ছিল কি না। জবাবে ভ্যান্স সরাসরি ওই সামরিক অভিযানকে সমর্থন করেননি।

তিনি বলেন, ‘ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার লক্ষ্যটি অবশ্যই আমাদের বাস্তবায়ন করতে হবে। দেশটি সন্ত্রাসবাদে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেওয়া সবচেয়ে বড় দেশ। তাদের হাতে পারমাণবিক অস্ত্র থাকলে তারা সেটিকে চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার করত। অথবা, সৃষ্টিকর্তা না করুন, তারা হামলা চালিয়ে হাজার হাজার, এমনকি কয়েক লাখ নিরীহ মানুষকে হত্যা করতে পারত।’

ভ্যান্স আরও বলেন, ‘আমার বিবেচনায় সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব প্রেসিডেন্টের। প্রেসিডেন্ট বলেছেন, তিনি আবারও একই সিদ্ধান্ত নিতেন। আর আমার লক্ষ্য ও দায়িত্ব হলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সমর্থন করা।’

ভ্যান্স দীর্ঘদিন ধরেই ইরান যুদ্ধের বিরোধিতা করে আসছেন। ওয়াশিংটনের পক্ষ থেকে শান্তি আলোচনায় প্রধান দূত হিসেবেও কাজ করেছেন তিনি। গত গ্রীষ্মে তার মধ্যস্থতায় একটি অস্থায়ী যুদ্ধবিরতি হয়েছিল, তবে তা বেশিদিন স্থায়ী হয়নি।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে আলোচনায় ফিরতে তেহরানের কট্টরপন্থী নেতাদের কাছে ব্যক্তিগত চিঠিও পাঠিয়েছিলেন ভ্যান্স। তবে নির্বাচনের পর পরিস্থিতি নিয়ে তার মূল্যায়ন প্রকাশের কিছুদিন পরই ট্রাম্প ওই উদ্যোগ বাতিল করেন। ভাইস প্রেসিডেন্টকে অভ্যন্তরীণ নীতিতে মনোযোগ দিতে বলেন তিনি।

ভ্যান্সের উদ্দেশে নির্দেশনার কথা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লিখেছিলেন, ‘ইরানের সঙ্গে আমাদের কোনো চুক্তির প্রয়োজন নেই। সেই দিন অনেক আগেই পেরিয়ে গেছে।’

এদিকে, চার দিনের এশিয়া সফর শেষে যুক্তরাষ্ট্র সময় বৃহস্পতিবার দেশে ফেরেন ট্রাম্প। সফরের শেষ পর্যায়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক নজিরবিহীন ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নেন তিনি।


জ/বা


  বিষয়:   আন্তর্জাতিক  যুক্তরাষ্ট্র  ইরান  যুদ্ধ  সিনেট 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত