রাজধানীর কাঁঠালবাগানে আবাসিক ভবনে আগুন, শিশুসহ দগ্ধ ৫

জবাবদিহি ডেস্ক

দেশজুড়ে

2026-11-19T13:58:45+06:00
2026-11-19T13:58:45+06:00
বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
রাজধানীর কাঁঠালবাগানে আবাসিক ভবনে আগুন, শিশুসহ দগ্ধ ৫
জবাবদিহি ডেস্ক
⏲ ১:৫৮ পিএম | ১৯ নভেম্বর, ২০২৬ | বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
Advertisement
রাজধানীর কাঁঠালবাগানে একটি আবাসিক ভবনে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন লাগার ঘটনায় অন্তত পাঁচজন দগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে এক শিশুসহ তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট।

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কাঁঠালবাগান এলাকার ১০তলা আবাসিক ভবন কাঞ্চন টাওয়ারের চতুর্থ তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের মোহাম্মদপুর স্টেশনের দুটি ইউনিট। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সকাল ৮টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দগ্ধ তিনজনকে হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত