পিরোজপুরে গভীর রাতে দুই বাসে আগুন, প্রাণ গেল ঘুমন্ত হেলপারের

জবাবদিহি ডেস্ক

দেশজুড়ে

2026-11-18T10:13:05+06:00
2026-11-18T10:13:05+06:00
বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
পিরোজপুরে গভীর রাতে দুই বাসে আগুন, প্রাণ গেল ঘুমন্ত হেলপারের
জবাবদিহি ডেস্ক
⏲ ১০:১৩ এএম | ১৮ নভেম্বর, ২০২৬ | বুধবার
সংগৃহীত ছবি
Advertisement
পিরোজপুরের ভান্ডারিয়ায় বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে বাসের ভেতরে ঘুমিয়ে থাকা সিয়াম নামে এক হেলপার নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৪টার দিকে ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

নিহত সিয়ামের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বাহক ও লিসা পরিবহণের দুটি বাসে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। এ সময় বাসের ভেতরে ঘুমিয়ে থাকা হেলপার সিয়াম আগুনে পুড়ে মারা যান।

আগুন দেখতে পেয়ে টহলরত পুলিশ সদস্যরা দ্রুত আশপাশের বাসে থাকা ঘুমন্ত ব্যক্তিদের জাগিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় তারা নিহত হেলপারের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিনটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা ঘটনাস্থলে আসে। এরপর বাস দুটিতে আগুন ধরিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিবুল হাসান এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জগলুল হাসান।

জানা গেছে, লিসা পরিবহণের বাসটির মালিক ঝালকাঠি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি মো. শাহ আলম সরদার। অন্যদিকে, বাহক পরিবহণের বাসটির মালিক ঝালকাঠির অমিত পাল।

জ/ শা 


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত