সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ১৫ বছর কারাদণ্ড

জবাবদিহি ডেস্ক

আইন-আদালত

2026-11-19T14:11:14+06:00
2026-11-19T14:11:14+06:00
বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
আইন-আদালত
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ১৫ বছর কারাদণ্ড
জবাবদিহি ডেস্ক
⏲ ২:১১ পিএম | ১৯ নভেম্বর, ২০২৬ | বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
Advertisement
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারের মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ কোটি টাকা জরিমানা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চট্টগ্রামের বিভাগীয় স্পেশাল জজ আদালত এ রায় ঘোষণা করেন। রায়ে মামলার ৩৬ আসামির মধ্যে ১৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন জাবেদের স্ত্রী ও ইউসিবিএলের সাবেক চেয়ারম্যান রুখমিলা জামান, ব্যাংকটির সাবেক পরিচালক এবং সাবেক কর্মকর্তারা।

অন্যদিকে, সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ না পাওয়ায় মামলার বাকি ১৯ আসামিকে খালাস দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা এ মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষে বৃহস্পতিবার রায় ঘোষণার দিন ধার্য ছিল। মামলায় মোট ৫৬ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়।

মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠান আরামিট গ্রুপের প্রটোকল অফিসার মোহাম্মদ ফরমান উল্লাহ চৌধুরীকে নামসর্বস্ব প্রতিষ্ঠান ভিশন ট্রেডিংয়ের মালিক দেখিয়ে ইউসিবিএল থেকে ২৫ কোটি টাকার ঋণ অনুমোদন নেওয়া হয়।

অভিযোগে আরও বলা হয়, পরে জাবেদ তাঁর কর্মচারীদের মাধ্যমে ওই অর্থ উত্তোলন করেন। এরপর হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করে তা বিদেশে সম্পদ কেনার কাজে ব্যবহার করা হয়। তদন্তে উঠে আসে, ২০১৯ সালের ১৩ অক্টোবর থেকে ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারির মধ্যে এ ঘটনা ঘটে।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত