ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর বসার ভঙ্গিতে অসম্মান দেখিনি: হুমায়ুন কবির

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-11-15T14:54:19+06:00
2026-11-15T14:54:19+06:00
সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
জাতীয়
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর বসার ভঙ্গিতে অসম্মান দেখিনি: হুমায়ুন কবির
জবাবদিহি ডেস্ক
⏲ ২:৫৪ পিএম | ১৫ নভেম্বর, ২০২৬ | রোববার
সংগৃহীত ছবি
Advertisement
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডের বসার ভঙ্গিতে কোনো ধরনের অসম্মান দেখেননি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তাঁর মতে, ওই আচরণে বরং আন্তরিকতার প্রকাশ ছিল। রোববার (১৫ নভেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এড মিলিব্যান্ডকে তিনি ব্যক্তিগতভাবে চেনেন। গত দুই সপ্তাহে কমনওয়েলথের সাইডলাইনে এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে আসার সময়-দুই দফায় তাঁর সঙ্গে দেখা হয়েছে।

হুমায়ুন কবির বলেন, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী অত্যন্ত আন্তরিক। তিনি প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা করেন এবং গুরুত্ব দেন। প্রধানমন্ত্রীকে ‘ডেমোক্রেটিক ওয়ার্ল্ডের একজন লিডার’ হিসেবেও অভিহিত করেছেন তিনি। বাংলাদেশের মানুষের দুই-তৃতীয়াংশ ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী এবং দেশের গণতান্ত্রিক উত্তরণকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি বাংলাদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন এড মিলিব্যান্ড।

বসার ভঙ্গি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এড মিলিব্যান্ডও নতুন দায়িত্ব নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তাঁর বসার ভঙ্গি হয়তো নিজের জন্যই কিছুটা অস্বস্তিকর ছিল।

তিনি আরও বলেন, যারা বিষয়টি নিয়ে আলোচনা করছেন, তাঁরা হয়তো একটি ভালো আলোচনাকে অন্যদিকে প্রবাহিত করতে চাইছেন। তবে তিনি এ ঘটনায় অসম্মানজনক কিছু দেখেননি।

এ সময় উদাহরণ টেনে হুমায়ুন কবির বলেন, এভাবে বসার দৃষ্টান্ত শেখ মুজিবের সামনে জুলফিকার আলী ভুট্টোই আগে তৈরি করেছিলেন। বর্তমান সরকারের সামনে এ ধরনের লোকজন নেই বললেই চলে।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত