গোপালগঞ্জের বিভিন্ন স্থানে নিষিদ্ধা আ. লীগের ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জ প্রতিনিধি

দেশজুড়ে

জনমনে আতংক সৃষ্টি করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি সফল করতে দলটির নেতাকর্মীরা জেলার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরন ঘটিয়েছে। তারা গোপালগঞ্জ শহরসহ জেলার বিভিন্ন স্থানে দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে।

2026-11-10T17:46:43+06:00
2026-11-10T17:46:43+06:00
মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
গোপালগঞ্জের বিভিন্ন স্থানে নিষিদ্ধা আ. লীগের ককটেল বিস্ফোরণ
গোপালগঞ্জ প্রতিনিধি
⏲ ৫:৪৬ পিএম | ১০ নভেম্বর, ২০২৬ | মঙ্গলবার
ছবি- গোপালগঞ্জ প্রতিনিধি
Advertisement
জনমনে আতংক সৃষ্টি করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি সফল করতে দলটির নেতাকর্মীরা জেলার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরন ঘটিয়েছে। তারা গোপালগঞ্জ শহরসহ জেলার বিভিন্ন স্থানে দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে।

গতকাল সোমবার (৯ নভেম্বর) রাতে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। একই সময়ে কয়েকটি স্থানে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ এবং মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে তারা। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ৮টার দিকে গোপালগঞ্জ সরকারি জেলা স্কুলের প্রধান ফটকের সামনে বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। এর কিছু সময় পর শহরের সরকারি মহিলা কলেজ ও পাসপোর্ট অফিসের দেয়ালে ককটেল ছুড়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনের এলাকাতেও বিস্ফোরণের শব্দ শোনা যায়।

কোটালীপাড়া মুক্তিযোদ্ধা ভবনের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে গত সোমবার রাত সোয়া নয়টার দিকে। একদল দুর্বৃত্ত মটরসাইকেলে এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কোটালীপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলা মুক্তিযোদ্ধা ভবনের সামনের ফাঁকা জায়গায় ককটেল বিস্ফোরণ ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা বা ক্ষয়ক্ষতি হয়নি।

মুকসুদপুর উপজেলার সরকারি মুকসুদপুর কলেজ গেট ও আকিজ জুটমিলের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে আওয়ামী লীগ বা অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। 

একই রাতে গোপালগঞ্জ শহরের বেদগ্রাম এলাকায়  ঢাকা-খুলনা মহাসড়কের উপর আগুন জ্বালিয়ে এবং কাড়ারগাতি এলাকায় গোপালগঞ্জ বেতারের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছে নিষিদ্ধ দলের নেতাকর্মীরা। এতে ওই মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।

ককটেল বিস্ফোরণ ও অগ্নী সংযোগের ঘটনার পর সংশ্লিষ্ট এলাকাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর হন। অপ্রীতিকর ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি ও টহল জোরদার করা হয়েছে বলে জানা গেছে।


জ/বা


  বিষয়:   দেশজুড়ে  গোপালগঞ্জ  ককটেল বিস্ফোরণ  আওয়ামী লীগ 


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত