সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম উপসর্গ ও নিশ্চিত হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ২২৫ জন। আজ রোববার (৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছেন ১ হাজার ১৩৮ জন। গত ১৫ মার্চ থেকে ৮ নভেম্বর পর্যন্ত এ ধরনের রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩৮ হাজার ৮৪০ জনে।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৮৭ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ৮ নভেম্বর পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৪৪২ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে ৮ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ১২ হাজার ৯৭৯ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ৪ হাজার ৪৯ জন।
গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে ৮ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৭৭ জনে। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। গত ১৫ মার্চ থেকে ৮ নভেম্বর পর্যন্ত নিশ্চিত হামে প্রাণ হারিয়েছেন ১০৫ জন।
জ/দি