চিকিৎসায় সরকারি সহায়তা নিলে ঝুঁকিতে পড়তে পারে যুক্তরাষ্ট্রের ভিসা

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-11-07T12:21:46+06:00
2026-11-07T12:21:46+06:00
সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
জাতীয়
চিকিৎসায় সরকারি সহায়তা নিলে ঝুঁকিতে পড়তে পারে যুক্তরাষ্ট্রের ভিসা
জবাবদিহি ডেস্ক
⏲ ১২:২১ পিএম | ৭ নভেম্বর, ২০২৬ | শনিবার
সংগৃহীত ছবি
Advertisement
যুক্তরাষ্ট্রে অবস্থানকালে চিকিৎসার ব্যয় বহনে সরকারি সহায়তা গ্রহণ করলে ভবিষ্যতে দেশটিতে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন বিদেশি নাগরিকরা। এ ধরনের সহায়তা নেওয়াকে ভিসার শর্ত লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হতে পারে বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

আজ শনিবার (৭ নভেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এ সতর্কতা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সফরের সময় চিকিৎসার খরচ বহনের জন্য সরকারি সহায়তার ওপর নির্ভর করা ভিসার অপব্যবহার হিসেবে গণ্য হতে পারে। এ ছাড়া ভিসার নির্ধারিত শর্ত অমান্য করা কিংবা দেশটির সরকারি সুযোগ-সুবিধার ওপর নির্ভরশীল হয়ে পড়লে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না পাওয়ার আশঙ্কা রয়েছে।

এর আগে গত ৩১ অক্টোবর প্রকাশিত আরেকটি বার্তায় যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশি নাগরিকদের অনুমোদিত সময়সীমার মধ্যে দেশ ছাড়ার বিষয়ে সতর্ক করেছিল দূতাবাস।

ওই বার্তায় বলা হয়, ভিসাসংক্রান্ত নথিতে উল্লেখিত ‘অ্যাডমিট আনটিল ডেট’ (Admit Until Date) অনুযায়ী অবস্থানের অনুমোদিত মেয়াদ শেষ হওয়ার আগেই যুক্তরাষ্ট্র ত্যাগ করতে হবে। এ তারিখ সম্পর্কে নিশ্চিত হতে i94.cbp.dhs.gov ওয়েবসাইট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়।

এদিকে, গত ২৮ অক্টোবর প্রকাশিত অন্য একটি বার্তায় ভিসার যথাযথ ব্যবহার নিশ্চিত করার তাগিদ দেয় মার্কিন দূতাবাস। এতে জানানো হয়, বি১/বি২ (B1/B2) ভিজিটর ভিসার আওতায় যুক্তরাষ্ট্রে ব্যবসায়িক সভায় অংশ নেওয়া এবং বিভিন্ন চুক্তি নিয়ে আলোচনা করার সুযোগ রয়েছে। তবে দেশটিতে চাকরি বা কর্মসংস্থানের জন্য আলাদা শ্রেণির ভিসা গ্রহণ করতে হবে।

বিবৃতিতে মার্কিন দূতাবাস আরও স্মরণ করিয়ে দিয়েছে, ভিসার নির্ধারিত শর্ত মেনে চলার সম্পূর্ণ দায়িত্ব সংশ্লিষ্ট ভ্রমণকারীর নিজের। তাই যুক্তরাষ্ট্রে অবস্থান ও ভ্রমণের ক্ষেত্রে ভিসার নিয়মকানুন যথাযথভাবে অনুসরণ করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত