তানজিন তিশা ও সামিয়া অথৈর সদস্যপদ স্থগিত করল অভিনয়শিল্পী সংঘ

বিনোদন ডেস্ক

বিনোদন

2026-11-07T09:55:15+06:00
2026-11-07T09:55:15+06:00
শনিবার ● ৭ নভেম্বর ২০২৬,
২২ কার্তিক ১৪৩৩
Advertisement
বিনোদন
তানজিন তিশা ও সামিয়া অথৈর সদস্যপদ স্থগিত করল অভিনয়শিল্পী সংঘ
বিনোদন ডেস্ক
⏲ ৯:৫৫ এএম | ৭ নভেম্বর, ২০২৬ | শনিবার
সংগৃহীত ছবি
অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের সদস্যপদ স্থগিত করা হয়েছে দুই অভিনেত্রী তানজিন তিশা ও সামিয়া অথৈর। সংগঠনের অভ্যন্তরীণ শৃঙ্খলা ভঙ্গ এবং সালিশ কমিটির সিদ্ধান্ত বাস্তবায়ন না করার অভিযোগে তাদের বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

সংগঠন সূত্রে জানা গেছে, অভিনয়শিল্পীদের মধ্যে বিভিন্ন সময়ে তৈরি হওয়া বিরোধ ও মতপার্থক্য নিষ্পত্তির জন্য অভিনয়শিল্পী সংঘের একটি স্বাধীন সালিশ কমিটি রয়েছে। সাম্প্রতিক একটি ঘটনায় তানজিন তিশা ও সামিয়া অথৈকে সালিশের জন্য কমিটির সামনে উপস্থিত হতে বলা হয়।

বিষয়টি নিষ্পত্তির অংশ হিসেবে সালিশ কমিটির পক্ষ থেকে দুই অভিনেত্রীর ক্ষমা চেয়ে একটি বিবৃতি দেওয়া এবং ভিডিও বার্তা পাঠানোর সিদ্ধান্ত হয়। তবে পরবর্তী সময়ে তারা কমিটির ওই সিদ্ধান্ত বাস্তবায়নে কোনো উদ্যোগ নেননি।

এ পরিস্থিতিতে সালিশ কমিটির পক্ষ থেকে দুই অভিনেত্রীর কাছে পরপর দুটি চিঠি পাঠানো হয়। কিন্তু চিঠির কোনো জবাব পাওয়া যায়নি। বরং পাঠানো চিঠি দুটি ফেরত আসে। পরে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাদের কাছ থেকে সাড়া মেলেনি।

দীর্ঘ সময় অপেক্ষার পরও ইতিবাচক সাড়া না পাওয়ায় শেষ পর্যন্ত তাদের সদস্যপদ স্থগিতের সুপারিশ করে সালিশ কমিটি। পরে বিষয়টি অভিনয়শিল্পী সংঘের কার্যনির্বাহী কমিটির সভায় তোলা হয়। সেখানে সালিশ কমিটির সুপারিশ পর্যালোচনা করে সর্বসম্মতিক্রমে অনুমোদন দেওয়া হয়।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, এ বিষয়ে গত ৭ জুলাই দুই অভিনেত্রীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তারা কোনো জবাব দেননি। পরে সংগঠনের গঠনতন্ত্র অনুসরণ করে তাদের সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্তের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে গত ৪ অক্টোবর তানজিন তিশা ও সামিয়া অথৈর নামে পৃথক সদস্যপদ স্থগিতের নোটিশ জারি করে অভিনয়শিল্পী সংঘ।

সংগঠনটির পক্ষ থেকে আরও বলা হয়েছে, অভিনয়শিল্পীদের কর্মস্থল ও পেশাগত পরিবেশে শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে তারা আপসহীন। শিল্পীদের পারস্পরিক সম্পর্ক, পেশাগত মর্যাদা এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ অক্ষুণ্ন রাখা সংগঠনের অন্যতম লক্ষ্য।

একই পরিবারের সদস্য হিসেবে অভিনয়শিল্পীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, ভ্রাতৃত্ব, শৃঙ্খলা ও ভালোবাসার বন্ধন আরও সুদৃঢ় হবে বলেও প্রত্যাশা জানিয়েছে সংগঠনটি।

জ/শা 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত