স্কুলজীবনে শাহরুখকে দেখতে পরীক্ষা ফাঁকি দিয়েছিলেন কীর্তি সুরেশ

বিনোদন ডেস্ক

বিনোদন

2026-11-06T17:14:11+06:00
2026-11-06T17:14:11+06:00
শুক্রবার ● ৬ নভেম্বর ২০২৬,
২১ কার্তিক ১৪৩৩
Advertisement
বিনোদন
স্কুলজীবনে শাহরুখকে দেখতে পরীক্ষা ফাঁকি দিয়েছিলেন কীর্তি সুরেশ
বিনোদন ডেস্ক
⏲ ৫:১৪ পিএম | ৬ নভেম্বর, ২০২৬ | শুক্রবার
ছবি- কীর্তি সুরেশ
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কীর্তি সুরেশ স্কুলজীবনে বলিউড সুপারস্টার শাহরুখ খানের সঙ্গে দেখা করতে একাদশ শ্রেণির পরীক্ষাও ফাঁকি দিয়েছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই মজার স্মৃতির কথা জানিয়েছেন অভিনেত্রী।

বর্তমানে নেটফ্লিক্সের ওয়েব সিরিজ ‘আক্কা’র প্রচারে ব্যস্ত কীর্তি। সিরিজটির প্রচার উপলক্ষে দেওয়া এক সাক্ষাৎকারে শাহরুখের সঙ্গে প্রথম সাক্ষাতের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি।

কীর্তি জানান, তার বড় বোন শাহরুখ খানের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্টের সঙ্গে যুক্ত ছিলেন। পাশাপাশি পরিচালক প্রিয়দর্শনের সহকারী হিসেবে প্রায় সাত-আট বছর কাজ করেছেন তিনি। সেই সুবাদেই শাহরুখ অভিনীত ‘বিল্লু’ সিনেমার শুটিং সেটে যাওয়ার সুযোগ পান কীর্তি।

অভিনেত্রীর ভাষ্য, একাদশ শ্রেণিতে পড়ার সময় এক বন্ধুকে নিয়ে পরীক্ষা ফাঁকি দিয়ে শাহরুখের সঙ্গে দেখা করতে শুটিং সেটে চলে গিয়েছিলেন তিনি।

সেই দিনের স্মৃতিচারণ করে কীর্তি বলেন, ‘একাদশ শ্রেণিতে পড়ার সময়ই প্রথম শাহরুখ খানের সঙ্গে দেখা হয়েছিল। আমার দিদি প্রিয়দর্শন স্যারের সহকারী হিসেবে প্রায় সাত-আট বছর কাজ করেছিলেন। সেই সময় ‘বিল্লু’ সিনেমার শুটিং চলছিল। আমি আর আমার এক বন্ধু পরীক্ষা ফাঁকি দিয়ে শাহরুখের সঙ্গে দেখা করতে সেটে চলে গিয়েছিলাম।’

শাহরুখের সঙ্গে তোলা সেই ছবিটি এখনো নিজের কাছে যত্ন করে রেখেছেন কীর্তি। তবে ছবিতে নিজের পোশাক ও সাজসজ্জা নিয়ে কিছুটা অস্বস্তি রয়েছে তার। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘ছবিটা আমার কাছে আছে, কিন্তু সেখানে আমাকে খুব একটা ভালো দেখতে লাগছে না। তাই আবার দেখাতে চাই না। পুরোনো সালোয়ার পরেছিলাম, কপালে ছিল বড় টিপ। তবে সেই দিনগুলো সত্যিই সুন্দর ছিল।’

উল্লেখ্য, ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহী ছিলেন কীর্তি। তবে অভিনয়ে আসার আগে মেয়ের পড়াশোনা শেষ করার পক্ষে ছিলেন তার বাবা ও মালয়ালম চলচ্চিত্রের প্রযোজক জি সুরেশ কুমার। তিনি চেয়েছিলেন, স্নাতক ডিগ্রি অর্জনের পর অভিনয়জগতে আসুক মেয়ে। কিন্তু স্কুলজীবনেই প্রিয় তারকা শাহরুখের সঙ্গে দেখা করার সুযোগ পেয়ে তা হাতছাড়া করেননি কীর্তি।


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত