মিরপুরে শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ

নিউজ ডেস্ক

দেশজুড়ে

রাজধানীর মিরপুর-১১ এলাকায় আবারও সড়ক অবরোধ করেছেন আন্দোলনরত পোশাকশ্রমিকরা। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে তারা সড়কে অবস্থান নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। জবাবে শ্রমিকরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। এ ঘটনায় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া চলছে।

2026-11-03T10:53:38+06:00
2026-11-03T10:53:38+06:00
মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
মিরপুরে শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ
নিউজ ডেস্ক
⏲ ১০:৫৩ এএম | ৩ নভেম্বর, ২০২৬ | মঙ্গলবার
সংগৃহীত ছবি
Advertisement
রাজধানীর মিরপুর-১১ এলাকায় আবারও সড়ক অবরোধ করেছেন আন্দোলনরত পোশাকশ্রমিকরা। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে তারা সড়কে অবস্থান নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। জবাবে শ্রমিকরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। এ ঘটনায় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া চলছে।

শ্রমিক আন্দোলনের কারণে মিরপুর মেট্রোরেল স্টেশন বন্ধ রাখা হয়েছে।

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে চলমান আন্দোলনকে কেন্দ্র করে দেশের প্রধান তিনটি শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা এবং শ্রমিকরা কাজ বন্ধ করে কারখানা থেকে বের হয়ে যাওয়ায় রাজধানীর মিরপুর, গাজীপুর-ময়মনসিংহ এবং সাভার-আশুলিয়া-জিরানী অঞ্চলের ৬৭৯টি পোশাক কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। এতে কাজ না করেই কারখানা থেকে বাড়ি ফিরে যেতে বাধ্য হয়েছেন ১৬ লাখ ৮০ হাজার ৫৭২ জন শ্রমিক।

সোমবার তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ সূত্রে এসব তথ্য জানা গেছে।

বিজিএমইএর হিসাব অনুযায়ী, দেশের পাঁচটি শিল্পাঞ্চলে মোট কারখানা রয়েছে ২ হাজার ১৩৪টি। এর মধ্যে ১ হাজার ৪৫৫টি কারখানা খোলা ছিল। সোমবার বেলা সাড়ে ৩টা পর্যন্ত পাওয়া তথ্য অনুসারে, শ্রমিক অসন্তোষের কারণে বন্ধ ছিল ৬৭৯টি কারখানা।

বিজিএমইএ সূত্র জানায়, মিরপুর, গাজীপুর, ময়মনসিংহ, সাভার, আশুলিয়া, জিরানী বাজার, নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম এলাকার ২ হাজার ১৩৪টি কারখানার মধ্যে ১ হাজার ৪৫৫টিতে কার্যক্রম চালু ছিল। বাকি ৬৭৯টি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বের হয়ে যাওয়ায় সেগুলোতে উৎপাদন বন্ধ হয়ে যায়।

শিল্পাঞ্চলভিত্তিক হিসাবে, মিরপুরের ৩২০টি কারখানার মধ্যে ৫৫টি থেকে শ্রমিকরা বের হয়ে যান। কাজ না করে কারখানা ছেড়ে যাওয়া শ্রমিকের সংখ্যা ৫৩ হাজার ৮৪০ জন।

গাজীপুর ও ময়মনসিংহ এলাকার ৮৩৬টি কারখানার মধ্যে ৩৮২টি বন্ধ ছিল। অন্যদিকে, সাভার-আশুলিয়া ও জিরানী শিল্পাঞ্চলের ৪৪১টি কারখানার মধ্যে ২২৩টিতে শ্রমিকরা কাজ বন্ধ রাখেন। এসব এলাকায় কর্মবিরতিতে ছিলেন ৭ লাখ ৪৩ হাজার শ্রমিক।

নারায়ণগঞ্জের ১৯৯টি কারখানার মধ্যে ৯টি থেকে শ্রমিকরা বের হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে চট্টগ্রাম এলাকার ৩৪০টি কারখানায় শ্রমিক অসন্তোষ কিংবা কাজ বন্ধের কোনো ঘটনা ঘটেনি।

এদিকে, শিল্পাঞ্চলগুলোতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন।

জ/শা 


  বিষয়:   রাজধানী  মিরপুর  সড়ক অবরোধ 


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত