সৌদি রুটে ১৬৫ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ২২ হাজার ৯১৭ যাত্রী

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-11-01T16:32:32+06:00
2026-11-01T16:32:32+06:00
রোববার ● ১ নভেম্বর ২০২৬,
১৬ কার্তিক ১৪৩৩
Advertisement
জাতীয়
সৌদি রুটে ১৬৫ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ২২ হাজার ৯১৭ যাত্রী
জবাবদিহি ডেস্ক
⏲ ৪:৩২ পিএম | ১ নভেম্বর, ২০২৬ | রোববার
সংগৃহীত ছবি
সৌদি আরবের বিমানবন্দরগুলোতে সীমিত পরিসরে ফ্লাইট পরিচালিত হওয়ায় দেশটির সঙ্গে বাংলাদেশের আকাশপথে যোগাযোগ এখনো স্বাভাবিক হয়নি। সরাসরি ও ট্রানজিট মিলিয়ে ১৬৫টি ফ্লাইট স্থগিত থাকায় আটকে পড়েছেন ২২ হাজার ৯১৭ জন যাত্রী। এতে সৌদি আরবগামী এবং দেশটি থেকে বাংলাদেশে ফিরতে ইচ্ছুক যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

আজ রোববার (১ নভেম্বর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সূত্রে এ তথ্য জানা গেছে।

বেবিচকের সর্বশেষ তথ্য অনুযায়ী, স্থগিত ফ্লাইটগুলোর মধ্যে সরাসরি ফ্লাইট ৮৮টি এবং ট্রানজিট ফ্লাইট ৭৭টি। সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪১টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের ২১টি এবং রিয়াদ এয়ারের ১৬টি ফ্লাইট রয়েছে।

অন্যদিকে, স্থগিত হওয়া ট্রানজিট ফ্লাইটগুলোর মধ্যে ইন্ডিগোর ৩০টি, সালাম এয়ারের ৭টি, ইজিপ্ট এয়ারের একটি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাই দুবাইয়ের ৮টি এবং এয়ার ইন্ডিয়ার ৮টি ফ্লাইট রয়েছে।

সব মিলিয়ে ১৬৫টি ফ্লাইট স্থগিত থাকায় সৌদি আরবের সঙ্গে আকাশপথে যাতায়াত নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন হাজারো যাত্রী। দেশটির বিমানবন্দরগুলোতে ফ্লাইট পরিচালনার পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ ভোগান্তি অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত