মিরপুরে শ্রমিক আন্দোলনে নাশকতার অভিযোগে আওয়ামী লীগ-ছাত্রলীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-11-01T16:50:45+06:00
2026-11-01T16:50:45+06:00
রোববার ● ১ নভেম্বর ২০২৬,
১৬ কার্তিক ১৪৩৩
Advertisement
জাতীয়
মিরপুরে শ্রমিক আন্দোলনে নাশকতার অভিযোগে আওয়ামী লীগ-ছাত্রলীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
জবাবদিহি ডেস্ক
⏲ ৪:৫০ পিএম | ১ নভেম্বর, ২০২৬ | রোববার
সংগৃহীত ছবি
রাজধানীর মিরপুর-১০ ও আশপাশের এলাকায় পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনে মিশে নাশকতা ও অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মিরপুর বিভাগ।

পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও নাশকতার চেষ্টার সময় তাঁদের আটক করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা বরিশাল, পটুয়াখালী, কক্সবাজার ও গাইবান্ধাসহ বিভিন্ন জেলার তৃণমূল পর্যায়ের নেতাকর্মী বলে জানিয়েছে ডিবি। আজ রোববার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ডিবি মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ রাকিব খান।

তিনি বলেন, মিরপুরের পলাতক সংসদ সদস্য ইলিয়াস মোল্লার ভাগ্নে আলিফ মোল্লা নাশকতার ঘটনাগুলোর সমন্বয়ক হিসেবে কাজ করছেন। ঢাকার বাইরে বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীদের ঢাকায় আনার দায়িত্বও তাঁর বলে জানান তিনি। এ ঘটনায় প্রায় শতাধিক নেতাকর্মীর উপস্থিতির তথ্য পাওয়া গেছে। তাঁদের শনাক্ত করে আটকের অভিযান অব্যাহত রয়েছে।

ডিসি মোহাম্মদ রাকিব খান আরও বলেন, কয়েক দিন ধরে পোশাকশ্রমিকেরা বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করছেন। তবে গতকাল থেকে আন্দোলনে সহিংসতার ঘটনা ঘটছে। রোববারও পুলিশের সঙ্গে সংঘর্ষ ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

তাঁর ভাষ্য, সাধারণ শ্রমিকদের আন্দোলনকে ব্যবহার করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নাশকতার চেষ্টা করছেন। শ্রমিকদের আন্দোলনের মধ্যে থেকে এ পর্যন্ত ১১ জনকে আটক করা হয়েছে।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত