রোববার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর আধা ঘণ্টা পর ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪২৪ পয়েন্টে অবস্থান করে। এ সময় ডিএসইর শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫১ পয়েন্টে দাঁড়ায়। তবে ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট কমে ২ হাজার ৮৫ পয়েন্টে অবস্থান করে।
সকাল সাড়ে ১০টা পর্যন্ত ডিএসইতে মোট ৭৭ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এ সময় লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২১১টির শেয়ারদর বেড়েছে, ৯২টির কমেছে এবং ৬৯টি কোম্পানির শেয়ারদর অপরিবর্তিত রয়েছে।
এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-ইভেন্সি টেক্সটাইল, সিটি ব্যাংক, সোনালী আঁশ, প্রাইম ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, আনোয়ার গ্যালভানাইজিং, ইসলামী ইন্স্যুরেন্স, কর্ণফুলী ইন্স্যুরেন্স, মতিন স্পিনিং ও এশিয়াটিক ল্যাব।
এর আগে আজ রোববার লেনদেন শুরুর প্রথম পাঁচ মিনিটে ডিএসইএক্স সূচক ৫ পয়েন্ট কমে যায়। পরে সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে ৭ পয়েন্ট বেড়ে যায়। এরপর বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দেয়। লেনদেন শুরুর ২০ মিনিট পর সকাল ১০টা ২০ মিনিটে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪২২ পয়েন্টে অবস্থান করছিল।
অন্যদিকে, সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক আগের অবস্থানের তুলনায় ৫ পয়েন্ট কমে ১৪ হাজার ৫৭০ পয়েন্টে দাঁড়ায়। তবে পরবর্তী সময়ে এ বাজারেও সূচকের ঊর্ধ্বমুখী গতি লক্ষ্য করা যায়।
আজ রোববার সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে ২৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এ সময়ের মধ্যে ৮টি কোম্পানির শেয়ারদর বেড়েছে, ৮টির কমেছে এবং ১টি কোম্পানির শেয়ারদর অপরিবর্তিত রয়েছে।
জ/উ