মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

জবাবদিহি ডেস্ক

দেশজুড়ে

2026-11-01T12:05:51+06:00
2026-11-01T12:05:51+06:00
রোববার ● ১ নভেম্বর ২০২৬,
১৬ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
জবাবদিহি ডেস্ক
⏲ ১২:০৫ পিএম | ১ নভেম্বর, ২০২৬ | রোববার
সংগৃহীত ছবি
ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েকটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। আজ রোববার (১ নভেম্বর) সকাল ৯টা থেকে মিরপুর ১০, ১১ ও ১২ নম্বরসহ আশপাশের বিভিন্ন এলাকায় সড়কে অবস্থান নেন তারা। এতে ওই এলাকাগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন কর্মজীবী মানুষসহ বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।

রোববার সকালে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, সকাল থেকেই মিরপুর ১০, ১১ ও ১২ নম্বরসহ আশপাশের এলাকায় শ্রমিকেরা সড়কে নেমে বিক্ষোভ করছেন। নিজেদের দাবি আদায়ে তারা সড়ক অবরোধ করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে সড়ক অবরোধের মধ্য দিয়ে শ্রমিকদের বিক্ষোভ শুরু হয়। পরে মিরপুর ১১, ১২ নম্বর এবং প্রশিকা মোড় এলাকায় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা সড়কে অবস্থান নেন। এতে সংশ্লিষ্ট এলাকাগুলোতে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। ফলে কর্মস্থলসহ বিভিন্ন গন্তব্যে যেতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ ও যাত্রীরা।

এর আগে শনিবার (৩১ অক্টোবর) দুপুরের দিকে শ্রমিকেরা মিরপুর ১০ নম্বর এলাকা থেকে সরে শাহ আলী এলাকায় জড়ো হন। বেলা ২টার পর শাহ আলী থানাধীন এলাকায় একটি পোশাক কারখানার নিরাপত্তাকর্মীদের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে কারখানাটিতে ভাঙচুর চালান বিক্ষোভকারীরা।

এ সময় একটি বিপণিবিতানেও ভাঙচুরের ঘটনা ঘটে। একই দিন বিকেল ৩টা ২০ মিনিটের দিকে পল্লবী থানাধীন কালশীর আদর্শনগর এলাকায় অবস্থিত ২২ তলা পোশাক কারখানা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন শ্রমিকেরা।

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিকদের এই আন্দোলনের কারণে মিরপুরের বিভিন্ন এলাকায় সড়ক যোগাযোগ ও স্বাভাবিক চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত