বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

নিউজ ডেস্ক

দেশজুড়ে

গাজীপুরে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। এতে শিল্পাঞ্চলজুড়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

2026-11-01T09:55:21+06:00
2026-11-01T09:55:21+06:00
রোববার ● ১ নভেম্বর ২০২৬,
১৬ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
নিউজ ডেস্ক
⏲ ৯:৫৫ এএম | ১ নভেম্বর, ২০২৬ | রোববার
সংগৃহীত ছবি
গাজীপুরে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। এতে শিল্পাঞ্চলজুড়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

রোববার (১ নভেম্বর) সকালে কর্মস্থলে যোগ না দিয়ে কোনাবাড়ি, সফিপুর ও চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা।

শ্রমিকদের দাবি, তাদের বেতন-ভাতা বাড়াতে হবে। এ দাবিতে সকালে কারখানায় কাজে যোগ না দিয়ে বাইরে বেরিয়ে আসেন তারা। পরে বিক্ষোভ করতে করতে একপর্যায়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন।

এর আগে শনিবার (৩১ অক্টোবর) একই দাবিতে চন্দ্রা এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ইন্টারস্টপ কারখানার শ্রমিকরা। তাদের ৩০ হাজার টাকা বেতন-ভাতা বৃদ্ধির দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে আশপাশের বিভিন্ন কারখানার শ্রমিকরাও আন্দোলনে যোগ দেন।

টানা দুই দিনের শ্রমিক আন্দোলনে কোনাবাড়ি থেকে কালিয়াকৈর পর্যন্ত শিল্পাঞ্চলের বিভিন্ন স্থানে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এ পরিস্থিতিতে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

জ/শা


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত