হামের উপসর্গে আরও একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১ হাজার ৮৪

স্বাস্থ্য ডেস্ক

স্বাস্থ্য

2026-10-31T17:10:34+06:00
2026-10-31T17:10:34+06:00
শনিবার ● ৩১ অক্টোবর ২০২৬,
১৫ কার্তিক ১৪৩৩
Advertisement
স্বাস্থ্য
হামের উপসর্গে আরও একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১ হাজার ৮৪
স্বাস্থ্য ডেস্ক
⏲ ৫:১০ পিএম | ৩১ অক্টোবর, ২০২৬ | শনিবার
সংগৃহীত ছবি
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৪ জন। নতুন করে মারা যাওয়া ব্যক্তির বাড়ি ঢাকা বিভাগে।

আজ শনিবার (৩১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ২৫২ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৫ জন। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ১৪৭ জনের।

এদিকে, একই সময়ের হিসাবে সারা দেশে হাম ও হামের উপসর্গে সন্দেহভাজন আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২৮ হাজার ৬৬০ জনে।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত