দেশের সব রাজনৈতিক দলকে সংসদকেন্দ্রিক রাজনীতি করার পরামর্শ দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, শুধু রাজনৈতিক বক্তব্য দিয়ে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়; বরং সংগ্রামের মধ্য দিয়েই রাষ্ট্রকে গড়ে তুলতে হবে।
আজ রোববার (১ নভেম্বর) সকালে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় যুব দিবসের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, দেশের সমৃদ্ধি অর্জনে তরুণদের ভাগ্য পরিবর্তনের কোনো বিকল্প নেই। তরুণেরাই দেশের প্রধান চালিকাশক্তি। তাই তাঁদের সম্ভাবনাকে যথাযথভাবে কাজে লাগাতে হবে।
তিনি আরও বলেন, তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং মেধাবীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। তরুণদের উদ্যোগ ও মেধার বিকাশে সরকারকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।
জ/উ