নিবন্ধন ও ফিটনেস সার্টিফিকেট ছাড়া কোনো ই-রিকশা সড়কে চলতে পারবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
আজ রোববার (১ নভেম্বর) দুপুরে সচিবালয়ে ই-রিকশা নীতিমালা নিয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, একজন চালক একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে সর্বোচ্চ পাঁচটি ই-রিকশার মালিক হতে পারবেন। তবে এক সিটি করপোরেশনে নিবন্ধিত ই-রিকশা অন্য সিটি করপোরেশনের এলাকায় চালানো যাবে না।
তিনি আরও বলেন, একটি ই-রিকশায় চারজনের বেশি যাত্রী পরিবহন করা যাবে না।
ফিটনেস সার্টিফিকেটের মেয়াদ সম্পর্কে মীর শাহে আলম জানান, নিবন্ধনের তারিখ থেকে ১২ বছর পর্যন্ত ই-রিকশা ব্যবহার করা যাবে।
নতুন ই-রিকশা বিধিমালা না মানলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন প্রতিমন্ত্রী।
জ/উ