ব্রাজিলের নির্বাচন ‘কারচুপিপূর্ণ’ ছিল, দাবি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থী নেতা লুইজ ইনাসিও লুলা দা সিলভার জয়ের পর নির্বাচনকে ‘কারচুপিপূর্ণ’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে নিজের অভিযোগের পক্ষে কোনো প্রমাণ দেননি তিনি। অন্যদিকে, পরাজিত ডানপন্থী প্রার্থী ফ্লাভিও বলসোনারোর দল নির্বাচনের ফল মেনে নেওয়ার কথা জানিয়েছে।

2026-10-27T10:26:30+06:00
2026-10-27T10:26:30+06:00
মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬,
১১ কার্তিক ১৪৩৩
Advertisement
আন্তর্জাতিক
ব্রাজিলের নির্বাচন ‘কারচুপিপূর্ণ’ ছিল, দাবি ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক
⏲ ১০:২৬ এএম | ২৭ অক্টোবর, ২০২৬ | মঙ্গলবার
সংগৃহীত ছবি
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থী নেতা লুইজ ইনাসিও লুলা দা সিলভার জয়ের পর নির্বাচনকে ‘কারচুপিপূর্ণ’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে নিজের অভিযোগের পক্ষে কোনো প্রমাণ দেননি তিনি। অন্যদিকে, পরাজিত ডানপন্থী প্রার্থী ফ্লাভিও বলসোনারোর দল নির্বাচনের ফল মেনে নেওয়ার কথা জানিয়েছে।

সোমবার ট্রাম্প বলেন, ব্রাজিলের নির্বাচনকে তাঁর কাছে আরেকটি কারচুপিপূর্ণ নির্বাচন বলে মনে হয়েছে। ভোট গণনার পদ্ধতি এবং ভোট গ্রহণের সময় দুই ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর ছেলে ফ্লাভিও বলসোনারো রোববারের নির্বাচনে পরাজয় মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন। ভোট গ্রহণের সময় দুই ঘণ্টা বাড়ানোর পর তিনি নির্বাচনের ফল বাতিল চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করার কথা বলেন।

তবে সোমবার পরে বলসোনারোর দল লিবারেল পার্টি এক বিবৃতিতে নির্বাচনের ফল মেনে নেওয়ার কথা জানায়। দলের প্রধান ভালদেমার কোস্তা নেতো বলেন, তাঁরা নির্বাচনের ফল স্বীকার করছেন। তবে নির্বাচন নিয়ে উত্থাপিত প্রশ্নগুলোর যথাযথ ব্যাখ্যা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

নির্বাচনের আগে ট্রাম্প প্রকাশ্যে কোনো প্রার্থীকে সমর্থন দেননি। তবে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বলসোনারো পরিবারকে আবার ক্ষমতায় ফেরাতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা প্রচার চালিয়েছিলেন।

লুলা চার লাখ নয়, বরং ৪০ লাখেরও বেশি ভোটের ব্যবধানে বলসোনারোকে পরাজিত করেছেন। ফলে নির্বাচনের ফল পরিবর্তন করা কঠিন বলে মনে করা হচ্ছে। নির্বাচনী নথি বিশ্লেষণ করে ইনসপার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পেদ্রো বুর্গোস জানিয়েছেন, অতিরিক্ত দুই ঘণ্টায় ৩৫ হাজারেরও কম ভোট পড়েছিল, যা মোট ভোটের প্রায় শূন্য দশমিক শূন্য ৩ শতাংশ।

ব্রাজিলের ভাইস প্রেসিডেন্ট জেরালদো আলকমিন ট্রাম্পের মন্তব্য প্রত্যাখ্যান করেছেন। এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেন, ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ ভুল ও ভিত্তিহীন। একই সঙ্গে ব্রাজিলের নির্বাচনী ব্যবস্থার পক্ষেও অবস্থান নেন তিনি।

এর আগে, ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের পর ফল মেনে নেননি ট্রাম্প। একইভাবে ২০২২ সালে লুলার কাছে হারের পর নির্বাচনের ফল স্বীকার করেননি জইর বলসোনারো। অভ্যুত্থানের ষড়যন্ত্রের দায়ে ব্রাজিলের সাবেক এই প্রেসিডেন্টকে ২৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সূত্র: রয়টার্স

জ/শা


  বিষয়:   ব্রাজিলের নির্বাচন  ডোনাল্ড ট্রাম্প 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত