রেকর্ড গড়ে টানা তৃতীয়বার বর্ষসেরা তরুণ ইয়ামাল

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

মৌসুমজুড়ে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে আবারও বর্ষসেরা তরুণ ফুটবলারের পুরস্কার জিতেছেন বার্সেলোনার স্প্যানিশ ফরোয়ার্ড লামিন ইয়ামাল। পুরুষ বিভাগে টানা তৃতীয়বারের মতো এই সম্মান অর্জন করে নতুন রেকর্ড গড়েছেন তিনি।

2026-10-27T07:55:35+06:00
2026-10-27T07:55:35+06:00
মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬,
১১ কার্তিক ১৪৩৩
Advertisement
খেলাধুলা
রেকর্ড গড়ে টানা তৃতীয়বার বর্ষসেরা তরুণ ইয়ামাল
স্পোর্টস ডেস্ক
⏲ ৭:৫৫ এএম | ২৭ অক্টোবর, ২০২৬ | মঙ্গলবার
সংগৃহীত ছবি
মৌসুমজুড়ে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে আবারও বর্ষসেরা তরুণ ফুটবলারের পুরস্কার জিতেছেন বার্সেলোনার স্প্যানিশ ফরোয়ার্ড লামিন ইয়ামাল। পুরুষ বিভাগে টানা তৃতীয়বারের মতো এই সম্মান অর্জন করে নতুন রেকর্ড গড়েছেন তিনি।

বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জয়ের দৌড়েও রয়েছেন ইয়ামাল। তবে সেই পুরস্কারের ফল ঘোষণার আগেই আরেকটি স্বীকৃতি পেলেন বার্সেলোনার এই তরুণ তারকা। সোমবার (২৬ অক্টোবর) রাতে লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে জমকালো অনুষ্ঠানে তাঁর হাতে তুলে দেওয়া হয় ‘কোপা ট্রফি’।

২০১৮ সাল থেকে চালু হওয়া এই পুরস্কারে ইয়ামালই প্রথম খেলোয়াড়, যিনি টানা তিনবার জয়ী হলেন। তাঁর আগে আর কেউ একাধিকবার এই সম্মান অর্জন করতে পারেননি।

গত মৌসুমে বার্সেলোনার লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ইয়ামাল। পাশাপাশি স্পেনের বিশ্বকাপ জয়ের অভিযানেও দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন তিনি।

গত মৌসুমে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৫৭ ম্যাচে ২৫টি গোল করার পাশাপাশি ২০টি অ্যাসিস্ট করেন ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ড।

তবে নিজের এই অর্জনের চেয়ে সতীর্থ পাউ কুবার্সির পুরস্কার পাওয়াটাই বেশি প্রাপ্য বলে মনে করেন ইয়ামাল। বিশ্বকাপে সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কারজয়ী এই ডিফেন্ডারকে নিজের পছন্দের প্রার্থী হিসেবে উল্লেখ করেন তিনি।

পুরস্কার গ্রহণের পর ইয়ামাল বলেন, ‘এখানে উপস্থিত থাকতে পারা এবং এই পুরস্কার গ্রহণ করতে পারা সম্মানের। তৃতীয়বার এই পুরস্কার জিতলাম। আমার ক্লাব এবং আমার জাতীয় দলকে ধন্যবাদ জানাতে চাই।’

সতীর্থ কুবার্সির প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার সতীর্থ কুবার্সি এটা জিতলে আমার ভালো লাগত। কারণ, আমি মনে করি, এই পুরস্কারটি তার পাওয়া উচিত। সে বেশ অনেক দিন ধরে দারুণ একটি স্তরে খেলছে।’

এদিকে নারী বিভাগে টানা দ্বিতীয়বারের মতো কোপা ট্রফি জিতেছেন বার্সেলোনার ভিকি লোপেস।

জ/শা


  বিষয়:   বর্ষসেরা তরুণ  লামিন ইয়ামাল 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত